৪২৭৩
এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালাে, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালাে। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-
উত্তর
৬.২৫% কমানাে হয়েছে
৪২৭৪
যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, অতিরিক্ত ৩ জন লােক নিয়ােগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
উত্তর
9
৪২৭৫
শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলাে এবং প্রত্যেক ছাত্র/ছাত্রী সমান ভাড়া বহন করবে ঠিক হলাে। অতিরিক্ত ১০ জন ছাত্র/ছাত্রী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা। কমে গেল। বাসে কতজন ছাত্র/ছাত্রী গিয়েছিল?
উত্তর
60
৪২৭৬
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
উত্তর
৪১ বছর
৪২৭৮
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
উত্তর
36
৪২৮০
১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-
উত্তর
২৪ সে.মি.