৪৯৬১
৪ জন পুরুষ বা ৬ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৩ জন পুরুষ ও ৩ জন বালক একত্রে ঐ কাজ কতদিনে করতে পারবে?
উত্তর
১৬ দিনে
৪৯৬২
ক একটি কাজ ১০ দিনে করতে পারে এবং খ ঐ কাজটি ১৫ দিনে করতে পারে। তারা একত্রে ৪ দিনে কাজটি করার পর ক চলে গেল। বাকি কাজ খ কত দিনে করবে?
উত্তর
৫ দিনে
৪৯৬৩
১০ জন পুরুষ বা ১৫ জন বালক একটি কাজ ৩০ দিনে করতে পারে। ৭ জন পুরুষ এবং ১২ জন বালক ঐ কাজ কত দিনে করতে পারবে?
উত্তর
২০ দিনে
৪৯৬৪
একটি কারখানায় কোন শ্রমিক কাজ করলে দৈনিক ৮০ টাকা মজুরি পায় ও অনুপস্থিত থাকলে ২০ টাকা জরিমানা হয়। এপ্রিল মাসে শ্রমিকটি বেতন বাবদ ১৯০০ টাকা পেল। সে ঐ মাসে কতদিন কাজ করেছে?
উত্তর
২৫ দিন
৪৯৬৫
একটি কাজ ১২ জন লোক ৮ দিনে ১/২ অংশ শেষ করল, অতিরিক্ত কত জন লোক নিয়োগ করলে কাজটি ১২ দিনে শেষ হবে?
উত্তর
৪ জন
৪৯৬৬
ঘন্টায় ৪ কি. মি. বেগে চললে কোন স্থানে পৌঁছতে যে সময় লাগে ঘন্টায় ৫ কি. মি. বেগে চললে তার চেয়ে ১/২ ঘন্টা কম সময় লাগে। স্থানটির দূরত্ব কত হবে?
উত্তর
১০ কি মি
৪৯৬৭
জসিম সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখলেন। এক বছর পর তিনি ৫৮৫ টাকা মুনাফা পেলেন। ব্যাংক থেকে ১০০ টাকায় ১ বছরে ৬.৫০ টাকা মুনাফা পেলে, তিনি কত টাকা জমা রেখেছিলেন?
উত্তর
৯০০০ টাকা
৪৯৬৮
৫৫ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ঐ কাজটি ২৫ দিনে শেষ করতে হলে কতজন লোকের প্রয়োজন?
উত্তর
৩৩ জন
৪৯৬৯
একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্রের ১৫ দিনের খাবার মজুত আছে। কয়েকজন নতুন ছাত্র ছাত্রাবাসে ভর্তি হওয়ায় ঐ খাদ্য ১০ দিনে শেষ হয়ে গেল। কতজন নতুন ছাত্র ভর্তি হয়েছে?
উত্তর
২৫ জন
৪৯৭০
১৫ জন শ্রমিক দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। ১০ জন লোক দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে ৯ দিনে ঐ কাজটি শেষ করতে পারবে?
উত্তর
৮ ঘন্টা