৫০৫১
দুজন পুরুষ ও একজন মহিলা ৪ ঘণ্টায় একটি কাজ করতে পারে। একই কাজ একজন পুরুষ ও তিনজন মহিলা মিলেও ৪ ঘণ্টায় করতে পারে । সেই কাজটি করতে তিনজন পুরুষ ও চারজন মহিলার কত ঘণ্টা লাগবে?
উত্তর
2.5
৫০৫২
একটি জলাধারের দুই-পঞ্চমাংশ পানি দ্বারা পূর্ণ এবং এতে আরো ২৫ লিটার পানি ঢাললে এর ৯০% পানিপূর্ণ হয়। জলাধারটির ধারণ ক্ষমতা কত লিটার?
উত্তর
50
৫০৫৩
সুমনের কাছে যে টাকা আছে তা দিয়ে সে ১৮টি ডাকটিকিট ক্রয় করতে পারে। যদি প্রতিটি ডাকটিকিটের মূল্য ৪ টাকা কম হত তাহলে সে আরো দুটি ডাকটিকিট বেশি ক্রয় করতে পারত। তার কাছে কত টাকা আছে?
উত্তর
720
৫০৫৪
একটি গাছের উচ্চতা প্রতিবছর ২০% করে বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা ১০১৮ সে.মি. হয়ে থাকে, তাহলে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল?
উত্তর
৭৫০ সে.মি.
৫০৫৫
দৈনিক ৯ ঘণ্টা কাজ করে ৫ জন শ্রমিক ৩ দিনে ৯টি বাক্স বানাতে পারে। দৈনিক ১০ ঘণ্টা কাজ করে ৮ জন শ্রমিক ৬ দিনে একই রকমের কতটি বাক্স বানাতে পারবে?
উত্তর
৩২টি
৫০৫৬
একটি ট্রেন ২০ কি.মি./ঘণ্টা বেগে চলছে। একজন ব্যক্তি একই দিকে ১৫ কি.মি./ঘণ্টা বেগে চলছে। ট্রেনটি যদি ব্যক্তিটিকে ৩ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত?
উত্তর
২৫০ মিটার
৫০৫৭
একটি কোম্পানির অর্ধেক কর্মী ১৮০০০ টাকার বেশি বেতন পায় এবং ১/৩ অংশ ১৫০০০ টাকা থেকে ১৮০০০ টাকার মধ্যে বেতন পায়। কর্মীদের কত অংশ ১৫০০০ টাকার কম বেতন পায়?
উত্তর
১/৬ অংশ
৫০৫৮
একটি ক্যাম্পে ৪,০০০ জন সৈন্যের ১৯০ দিনের খাবার আছে। ৩০ দিন পর ৮০০ জন সৈন্য অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকীদের কতদিন চলবে?
উত্তর
২০০ দিন
৫০৫৯
৩০ ফুট লম্বা ১টি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
উত্তর
12
৫০৬০
২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, তার ৩৭.৫ শতাংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কতগুণে উন্নীত করতে হবে?
উত্তর
১.৬ গুণ