৫০৭১
একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলেদিলে ৯৬ মিনিটে পূর্ণ হয় । চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
উত্তর
১৯২ লিটার
৫০৭২
একটি বইয়ের দৈর্ঘ্য ২৫ সে.মি. ও প্রস্থ ১৮ সে.মি। বইটির পৃষ্ঠা সংখ্যা ২০০ এবং প্রতি পাতার পুরুত্ব ০.১ মি.মি. হলে, বইটির আয়তন কত?
উত্তর
৪৫০ ঘন সে.মি.
৫০৭৪
কালামের বাড়ি থেকে ডাকঘরে যাওয়ার পাঁচটি পথ আছে। সে কতভাবে বাড়ি থেকে ডাকঘরে গিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবে?
উত্তর
25
৫০৭৫
একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌছল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট?
উত্তর
১০ ফুট
৫০৭৬
আমজাদ সাহেবের বাৎসরিক আয় ৫,৭৬০ টাকা। তিনি ও মাসে যা খরচ করেন, ২ মাসে তা আয় করেন। বৎসর শেষে তিনি কত টাকা সঞ্চয় করবেন?
উত্তর
১৯২০ টাকা
৫০৭৭
একটি গাড়ি ঘন্টায় ২৫ মাইল বেগে ২ ঘন্টা চলার পর পরবর্তী ৪ ঘন্টায় ৫২ মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথে গাড়ির গড় গতিবেগ কত?
উত্তর
17
৫০৭৮
একজন ব্যক্তি মাসিক বেতনের ১১৫ অংশ যাতায়াত ভাতা পান। তার মাসিক বেতন ৯০০০ টাকা হলে, যাতায়াত ভাতা কত?
উত্তর
৬০০ টাকা
৫০৭৯
একটি রাস্তায় ১০০ মি. অন্তর গাছ লাগানো হল। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ২ কি.মি. হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হল?
উত্তর
21
৫০৮০
৩০ জন লোক কোনো কাজ ২৪ দিনে করতে পারে। অারম্ভের ১২ দিন পর ১৫ জন লোক চলে গেলে বাকী লোক কত দিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে?
উত্তর
২৪ দিন