৫৫৫২
জুলাই মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৬৫ সেমি ছিল। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তর
২০.১৫ সেমি
৫৫৫৩
৩ বন্ধুর ওজনের গড় ৩৩ কেজি। তিনজনের মধ্যে কোন বন্ধুর ওজনই ৩১ কেজির কম নয়। তিন বন্ধুর ওজন সর্বোচ্চ কত হতে পারে?
উত্তর
37
৫৫৫৪
১১ জন লোকের গড় ওজন ৭০ কেজি। ৯০ কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত হয়?
উত্তর
৬৮ কেজি
৫৫৫৫
করিমের নেতৃত্বাধীন ৬ সদস্যের একটি দলের সদস্যদের বয়সের গড় ৮.৫। করিমকে বাদ দিলে অবশিষ্টদের বয়সের গড় কমে দাড়ায় ৭.২। করিমের বয়স কত?
উত্তর
15
৫৫৫৬
১২ জন ছাত্রের বয়সের গড় ২০ বছর। যদি একজন ছাত্রের বয়স অন্তর্ভুক্ত করা হয়, তবে বয়সের গড় ১ বছর কমে যায়। নতুন ছাত্রের বয়স কত?
উত্তর
7
৫৫৫৭
P,Q,R এর দৈনিক আয়ের সমষ্টি ৯০ টাকা। যদি Q এর আয় P এর চেয়ে ১০ টাকা বেশি হয় এবং R এর আয় Q এর আয়ের দ্বিগুণ হয়, তবে P এবং Q এর দৈনিক গড় আয় কত?
উত্তর
২০ টাকা
৫৫৫৮
ক ও খ এর গড় আয় ৫০৫ টাকা, খ ও গ এর গড় আয় ৫৩৫ টাকা এবং ক ও গ এর গড় আয় ৫২০ টাকা। ক,খ ও গ এর প্রত্যেকের আয় কত?
উত্তর
ক-এর আয় ৪৯০ টাকা, খ-এর আয় ৫২০ টাকা, গ-এর আয় ৫৫০ টাকা
৫৫৫৯
এক ব্যক্তি সোমবারে ৮ প্যাকেট মাল ডাকে পাঠালো যার ওজন গড়ে ৯৯/৮ পাউন্ড এবং বৃহস্পতিবারে ৪ প্যাকেট মাল ডাকে পাঠালো যার ওজন গড়ে ৬১/৪ পাউন্ড। ডাকে পাঠানো প্যাকেট গুলোর গড় ওজন কত পাউন্ড?
উত্তর
৪০/৩
৫৫৬০
X নামক একটি কোম্পানির ১০ জন কর্মচারীর বেতনের গড় ৩০০০০ টাকা। কোম্পানীর অন্য ৩০ জন কর্মচারীর বেতনের গড় ৪০০০০ টাকা। কোম্পানীর অবশিষ্ট ২০ কর্মচারীর বেতনের গড় ৬০০০০ টাকা। কোম্পানীর ৬০ জন কর্মচারীর বেতনের গড় কত?
উত্তর
৪৫০০০ টাকা