৫৬৬১
রহিমের আয় করিমের আয় অপেক্ষা ২৫% বেশি। করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম?
উত্তর
20%
৫৬৬২
একটি দ্রব্য 1,000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হত?
উত্তর
250
৫৬৬৩
একজন ফল বিক্রেতা প্রতি হালি কলা ২৫ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫৬ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
উত্তর
12%
৫৬৬৬
একটি গরু ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। গরুটি আরও ৫০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৫% লাভ হতো। গরুটির ক্রয়মূল্য কত?
উত্তর
৫০০০ টাকা
৫৬৬৭
৫৬০ টাকার একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
উত্তর
700
সমাধান
২৫% লাভে বিক্রয়মূল্য নির্ণয় করার সহজ পদ্ধতিটি নিচে দেওয়া হলো:
- ক্রয়মূল্য: ৫৬০ টাকা
- লাভের পরিমাণ: ৫৬০ টাকার ২৫% = (৫৬০ × ২৫) ÷ ১০০ = ১৪০ টাকা
অতএব, নির্ণেয় বিক্রয়মূল্য = (ক্রয়মূল্য + লাভ) = ৫৬০ + ১৪০ = ৭০০ টাকা।
৫৬৬৮
৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ৭ ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিক্রি করলে শতকরা ২০ ভাগ ক্ষতি হবে?
উত্তর
400
৫৬৬৯
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূ্ল্যে বিক্রি করতে পারলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
উত্তর
200
৫৬৭০
একজন ডিম বিক্রেতা প্রতিডজন ডিম ১০১ টাকা দরে ৫ ডজন এবং ৯০ টাকা দরে ৬ ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি ৩ টাকা লাভ হবে?
উত্তর
৯৮ টাকা