৬৫৫১
দুইটি নল দিয়ে একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৬ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগলে দ্বিতীয় নলটি দিয়ে চৌবাচ্চাটি একক ভাবে পূর্ণ করতে কত মিনিট লাগবে?
উত্তর
২৪
৬৫৫২
'ক' 'খ' 'গ' একটি অংশীদারী ব্যবসায়ে যথাক্রমে ৭,৫০০ টাকা, ৮,৫০০ টাকা এবং ১০,৫০০ টাকা বিনিয়োগ করে । বছর শেষে ২১২০ টাকা লাভ হয়।যদি মূলধন অনুপাতে লাভ বন্টন হয় তাহলে 'খ' কত টাকা পাবে?
উত্তর
৬৮০
৬৫৫৩
একজন ব্যবসায়ী ১৪% ক্ষতিতে একটি পণ্য বিক্রয় করে। যদি সে পণ্যটি ২২১ টাকা বেশি মূল্যে বিক্রয় করত, তাহলে তার ১২% লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?
উত্তর
৮৫০
৬৫৫৪
৭২ কি.মি/ঘন্টা বেগে চলমান একটি ট্রেন ৫৮০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে ৫৬ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ৫৪০ মিটার হলে, ১৬০ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে ?
উত্তর
৩৫
৬৫৫৫
আবির কিছু কলম কিনে তার ২/৫ অংশ তার বাবাকে দিল। অবশিষ্ট কলমের ১/৩ অংশ তার বোনকে দিল। বোনকে দেয়ার পর অবশিষ্ট কলমের ৫/৮ অংশ তার ভাইকে দিল এবং সর্বশেষ তার কাছে ১২ টি কলম রইল। সে তার বাবাকে কয়টি কলম দিয়েছিল?
উত্তর
৩২ টি
৬৫৫৬
একটি আয়তাকার জমির প্রস্থ এর দৈর্ঘ্যের তিন-পঞ্চমাংশ ,দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হলে, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মূল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত শতাংশ হবে?
উত্তর
৪০০%
৬৫৫৭
৯৮ টি কমলা দুইটি ঝুড়ির মধ্যে এমন ভাবে ভাগ করে রাখা হল যে , বড় ঝুড়ির কমলার সংখ্যার ছয়গুণ ছোট ঝুড়ির কমলার সংখ্যার ছয়গুণের চেয়ে ১২ টি বেশি । বড় ঝুড়িতে ছোট ঝুড়ির অপেক্ষা কত টি কমলা বেশি ছিল?
উত্তর
২ টি
৬৫৫৮
ছয়টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের ছয়গুণ সবচেয়ে বড় সংখ্যাটির চারগুণ অপেক্ষা ১২ বেশি । ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত?
উত্তর
১৬
৬৫৫৯
একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন। পরিবহনের সময় ১৩% পণ্য নষ্ট হয়ে গেল এবং ৭% পণ্য চুরি হয়ে গেল। মোটের উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে?
উত্তর
৫০%
৬৫৬০
একটি সিনেমা হলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আসন মিলিয়ে মোট ৫০০ আসন আছে। প্রথম শ্রেণীর একটি টিকিটের দাম ৩০ টাকা এবং দ্বিতীয় শ্রেণীর একটি টিকিটের দাম ১৮ টাকা। সবগুলোর টিকিটের বিক্রয়মূল্য ১০,৫০০ টাকা হলে দ্বিতীয় শ্রেণীর আসন সংখ্যা কত?
উত্তর
৩৭৫