৬৬৪২
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৮৪০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেলে ১ কেজি চালের পূর্ব মূল্য কত ছিলো?
উত্তর
২৮ টাকা
৬৬৪৩
একটি মেসে ১০ জন লোকের ৫ দিনে ২৫ কেজি চাল লাগে। যদি মেসে আরো ১০ জন লোক আসে তাহলে সব লোকের জন্য ১০ দিনে কত কেজি চাল লাগবে?
উত্তর
১০০ কেজি
৬৬৪৫
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১২০ ° হলে, তার বাহুর সংখ্যার বর্গের মান কত?
উত্তর
36
৬৬৪৭
18 সে.মি. ব্যাস ও 6 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
উত্তর
15 সে.মি.
৬৬৫০
একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত ৫ : ৭। ঐ বিদ্যালয়ে ছাত্র থেকে ছাত্রীসংখ্যা ১৫০ জন বেশি হলে, ছাত্রসংখ্যা কত?
উত্তর
৩৭৫ জন