৬৮১২
একটি ট্রেন ৫০ সেকেন্ড ৪০০ মিটার ও ৪০ সেকেন্ডে ৩০০ মিটার লম্বা দুটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
উত্তর
১০০ মিটার
৬৮১৩
ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল ৯৩ বর্গএকক হলে, BGA ত্রিভুজের ক্ষেত্রফল কত?
উত্তর
৩১ বর্গএকক
৬৮১৪
একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত ৪ : ৫ এবং রম্বসের ক্ষেত্রফল ৩৬০ বর্গসে.মি. হলে, ছোট কর্ণটির দৈর্ঘ্য কত?
উত্তর
২৪ সে.মি.
৬৮১৫
একটি ঘড়ি প্রতিদিন ২০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
উত্তর
৩৬ দিন
৬৮১৬
একটি আয়তাকার পানির ট্যাংকে ২৪০০০ লিটার পানি ধরে। যদি ট্যাংকের দৈর্ঘ্য ৪ মিটার এবং প্রস্থ ৩ মিটার হয়, তবে ট্যাংকের গভীরতা কত মিটার হবে?
উত্তর
২ মিটার
৬৮১৭
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 24 মিটার, 26 মিটার এবং ক্ষেত্রফল 156 বর্গমিটার হলে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
উত্তর
30°
৬৮১৮
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার হলে পরিসীমা কত?
উত্তর
৭২ মিটার
৬৮২০
ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ১২ কি.মি. বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
উত্তর
৬ কি.মি.