৬৯৭১
কোনো সমান্তর ধারার ১ম পদ - 5 এবং সাধারণ অন্তর 7 হলে ধারাটির n তম পদ কত?
উত্তর
7n - 12
৬৯৭২
কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৩৪ ° ও ৫৬ ° । ত্রিভুজটি কোন ধরনের?
উত্তর
সমকোণী
৬৯৭৩
একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তর
২৫√৩ বর্গমিটার
৬৯৭৪
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৯ মিটার, ১০ মিটার এবং ১৭ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তর
৩৬ বর্গমিটার
৬৯৭৫
ABC ত্রিভুজে AB = 8 মিটার, BC = 10 মিটার এবং ক্ষেত্রফল 20√3 বর্গমিটার হলে, ∠B = ?
উত্তর
60°
৬৯৭৬
একটি ২৫ মিটার লম্বা মই দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত দেয়াল থেকে ৭ মিটার দূরে থাকলে, মইয়ের অপর প্রান্ত দেয়ালের কত উচ্চতায় স্পর্শ করেছে?
উত্তর
২৪ মিটার
৬৯৭৭
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
উত্তর
35°
৬৯৭৮
একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ১৮ মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ৫/৮ অংশ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
উত্তর
১২ বর্গমিটার
৬৯৭৯
একটি সমকোণী ত্রিভুজাকৃতির মাঠের অতিভুজ ১৩ সেমি এবং লম্ব ৫ সেমি হলে, মাঠটির ক্ষেত্রফল কত?
উত্তর
৩০ বর্গসেমি
৬৯৮০
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৭ : ৮ হলে, ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত?
উত্তর
৮০°