৭০২১
সামন্তরিকের ভূমি উচ্চতার তিনগুণ। সামন্তরিকের ক্ষেত্রফল ৭৫ বর্গমিটার হলে, এর ভূমির মান কত?
উত্তর
১৫ মিটার
৭০২২
৬০ কি.মি/ঘণ্টা বেগে চলমান একটি ট্রেন ৩০ সেকেন্ডে ২০০ মিটার দৈর্ঘ্যের একটি টানেল পার হয়। ট্রেনটির দৈর্ঘ্য কত?
উত্তর
৩০০ মিটার
৭০২৩
'ক' একটি কাজ ১০ দিনে এবং 'খ' তা ১৫ দিনে করতে পারে, তারা একত্রে ৫ দিন কাজ করল এবং বাকি আংশ 'গ' এর জন্য রেখে দিল। 'গ' কে ঐ কাজটিরে কত অংশ সম্পন্ন করতে হবে?
উত্তর
১/৬ অংশ
৭০২৪
বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ১০০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
উত্তর
৬.৪ টাকা
৭০২৬
একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। বস্তুর আয়তন ৫১২ ঘন সে.মি. হলে, তার একটি তলের ক্ষেত্রফল কত?
উত্তর
৬৪ বর্গ সে.মি.
৭০২৯
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। প্রথম মুদ্রায় H আসা এবং ২য় মুদ্রায় T না আসার সম্ভাবনা কত?
উত্তর
1/4
৭০৩০
4, 3, 2, 14, 9, 1, 11, 5, 9, 18, 7, 6, 9, 12, 17, 19, 16, 8, 13, 15 প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক কত?
উত্তর
9