৭১২১
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 4 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
উত্তর
96π
৭১২২
৮ ফুট দৈর্ঘ্যের একটি বর্গাকার জায়গা ঢাকতে, ৮ বর্গফুট ক্ষেত্রফলের কয়টি পাথর প্রয়োজন হবে?
উত্তর
৮ টি
৭১২৪
৬২৮ সে.মি. দৈর্ঘ্যের একটি লোহার তারকে একটি গোলাকার চাকায় রূপান্তরিত করা হলে, চাকার ব্যাস কত হবে?
উত্তর
২০০ সে.মি.
৭১২৬
কোনো ঘনকের আয়তন 512 ঘন সে.মি. হলে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত?
উত্তর
8√2 সে.মি.
৭১২৭
একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্বের দ্বিগুণ অপেক্ষা ২ মিটার বেশি এবং অতিভুজ অপেক্ষা ১ মিটার কম। অতিভুজের দৈর্ঘ্য কত?
উত্তর
১৩ মিটার
৭১৩০
একটি সিলিন্ডারের নিচের প্রান্তের ক্ষেত্রফল 100π বর্গমিটার এবং আয়তন 900π ঘনমিটার হলে সিলিন্ডারের উচ্চতা কত?
উত্তর
9 মিটার