৭৩২১
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ অপেক্ষা ৪ বছর বেশি। ৬ বছর পর পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ৭৬ বছর হলে পুত্রের বর্তমান বয়স কত বছর?
উত্তর
১৫ বছর
৭৩২৩
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১০ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত ?
উত্তর
২৫ √ ৩ বর্গমিটার
৭৩২৪
৬ জন লোক ও ৮ জন মহিলা ১টি কাজ ১০ দিনে শেষ করতে পারে। একই কাজ ১৩ জন লোক ও ২৪ জন মহিলা ৪ দিনে শেষ করতে পারে। ১০ জন লোক ও ৫ জন মহিলা ঐ কাজ কত দিনে করতে পারবে ?
উত্তর
৮ দিন
৭৩২৬
ক , খ ও গ একজাতীয় রাশি। ক : খ = ৩ : ৪ , খ : গ = ৬ : ৫ হলে ক : খ : গ = কত ?
উত্তর
৯ : ১২ : ১০
৭৩২৭
একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় ২৪ কিমি এবং স্রোতের প্রতিকূলে যায় ঘণ্টায় ১৬ কি . মি। স্রোতের বেগ কত ?
উত্তর
৪ কি . মি ./ ঘণ্টা
৭৩২৯
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ২০০ বর্গ মিটার হলে, পরিসীমা কত মিটার?
উত্তর
৬০ মিটার
৭৩৩০
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। মাঠের বাইরের দিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে ১৫০ টাকা খরচ হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট কত টাকা লাগবে?
উত্তর
২২৫০০০ টাকা