৭৪১১
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং গভীরতা ৪০ সে.মি । চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার?
উত্তর
২৪০০ লিটার
৭৪১২
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
উত্তর
৪৮ বর্গ সে.মি.
৭৪১৩
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?
উত্তর
১২০ মিটার
৭৪১৫
৫২টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস নেয়া হলো। তাসটি হরতন বা রুইতন হওয়ার সম্ভাবনা কত?
উত্তর
১/২
৭৪১৭
একটি মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হল। কমপক্ষে ২ টি T (TAIL) আসার সম্ভাবনা কত?
উত্তর
১/২
৭৪১৮
A ও B এর একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাব্যতা যথাক্রমে 1/3 এবং 1/2 । তারা একত্রে অঙ্কটি সমাধানের চেষ্টা করলে অঙ্কটির সমাধান নির্ণয়ের সম্ভাব্যতা কত?
উত্তর
2/3
৭৪১৯
একটি খুঁটি ভেঙ্গে গিয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। দন্ডায়মান অংশের দৈর্ঘ্য 15 মিটার হলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত?
উত্তর
30 মিটার
৭৪২০
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালে জুলাই মাসের ৩য় সপ্তাহে বজ্রপাত হয়েছে ৩ দিন। ঐ সপ্তাহে বজ্রপাত না হওয়ার সম্ভাবনা কত?
উত্তর
৪/৭