৭৭৩১
৩০ টাকায় ১০টি দরে ও ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১০টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উত্তর
২০% লাভ
৭৭৩২
একটি দুই অঙ্কের মৌলিক সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল একটি মৌলিক সংখ্যা। সংখ্যাটি কত?
উত্তর
29
৭৭৩৩
একটি সেনা ছাউনিতে ২০০ জন সৈন্যের ৪০ দিনের খাদ্য আছে। ১০ দিন পর ৫০ জন সৈন্য ছাউনি ত্যাগ করে চলে গেলে অবশিষ্ট খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে?
উত্তর
৪০ দিন
৭৭৩৪
৭ সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
উত্তর
৯৮ বর্গসে.মি.
৭৭৩৬
একটি শ্রেণিতে 100 জন শিক্ষার্থীর মধ্যে 55 জন উচ্চতর গনিত, 40 জন জীববিজ্ঞান নিয়েছে এবং 20 জন কোনটিই নেয় নি। কতজন শিক্ষার্থী শুধুমাত্র একটি বিষয় নিয়েছে?
উত্তর
65 জন
৭৭৩৭
একটি কোণকের বক্রতলের ব্যাসার্ধ 7 সে.মি. এবং উচ্চতা 27 সে.মি. হলে কোণকের আয়তন কত?
উত্তর
1386 ঘন সে.মি.
৭৭৩৯
একটি লোকাল বাস কোনো পথের অর্ধেক দূরত্ব ঘণ্টায় ১৫ কি.মি. বেগে এবং বাকি অর্ধেক পথ ঘণ্টায় ২০ কি.মি. বেগে চললে ঐ পথ অতিক্রম করতে বাসটির মোট ৭ ঘণ্টা সময় লাগে। পথের মোট দূরত্ব কত?
উত্তর
১২০ কি.মি.