৭৮৬৩
A ও B দুটি সসীম সেট। যদি n(A) = 16, n(B) = 20 এবং n(A ∪ B) = 24 হয়, তাহলে n(A ∩ B) =?
উত্তর
12
৭৮৬৪
একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে ১৫ মিনিটে এবং ৩০ মিনিটে পূর্ণ করতে পারে। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?
উত্তর
১০ মিনিটে
৭৮৬৫
একটি বাক্সে লাল ও নীল বলের অনুপাত ৭ : ৪। যদি ৬টি নীল বল যোগ করা হয়, তবে অনুপাত ৭ : ৬ হয়। তাহলে লাল বল কতটি ছিল?
উত্তর
২১ টি
৭৮৬৬
হানিফের বয়স আরাফের বয়সের 1/2 অংশ। জিদনি আরাফের চেয়ে 3 বছরের বড়। তাদের বয়সের সমষ্টি অনূর্ধ্ব 25 বছর হলে, জিদনির বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করুন।
উত্তর
জিদনির বয়স ≤ 11.8 বছর
৭৮৬৮
একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যা ১০০০ এবং প্রতি পাতার পুরুত্ব ০.২ মি.মি.। বইটির দৈর্ঘ্য ২০ সে.মি. ও প্রস্থ ৯ সে.মি. হলে বইটির আয়তন কত?
উত্তর
১৮০০ ঘন সে.মি.
৭৮৬৯
বাদুরতলা থেকে কান্দিরপাড় যেতে ৩ টি পৃথক পথ আছে এবং কান্দিরপাড় থেকে কোটবাড়ি যেতে ৭ টি পৃথক পথ আছে। মিজান কত প্রকারে বাদুরতলা থেকে কান্দিরপাড় হয়ে কোটবাড়ি যেতে পারবে?
উত্তর
২১টি উপায়