৭৯১১
একটি পাইপ ৪ ঘন্টায় একটি ট্যাংক পূর্ণ করতে পারে এবং অপর একটি পাইপ ট্যাংকটি ৬ ঘন্টায় খালি করতে পারে। যদি প্রথম পাইপটি ২ ঘন্টা চলার পর দ্বিতীয় পাইপটি চালু করা হয়, তাহলে দুইটি পাইপ চালু অবস্থায় পুরো ট্যাংকটি ভর্তি হতে মোট কত সময় লাগবে?
উত্তর
৮ ঘণ্টা
৭৯১২
একটি বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 48√3 cm 2 হলে, বৃত্তের ক্ষেত্রফল কত?
উত্তর
64π cm 2
৭৯১৩
একটি সভায় এ ১৬ জন ব্যক্তি উপস্থিত আছেন। প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করমর্দন করলে মোট কতগুলো করমর্দনের ঘটনা ঘটবে?
উত্তর
কোনটিই নয়
৭৯১৪
একটি পাত্রে ৪৮ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৫। পাত্রে কত লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ২ : ৫ হবে?
উত্তর
৫০ লিটার
৭৯১৬
একটি ট্রেন ঘণ্টায় ৪৫ কিলোমিটার গতিতে একটি সেতু ৫০ সেকেন্ডে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
উত্তর
৩৭৫ মিটার
৭৯১৭
একটি দড়িকে বৃত্তাকারে বাঁকালে তার ব্যাসার্ধ হয় ২১ সে.মি.। এখন যদি দড়িটি দিয়ে একটি আয়তক্ষেত্র বানানো হয়, যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে?
উত্তর
৮১৬.৭৫ বর্গ সে.মি.
৭৯১৯
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৯ সে. মি. ও ৫ সে. মি. এবং উচ্চতা ৮ সে. মি. হলে, ক্ষেত্রফল কত?
উত্তর
৫৬ বর্গ সে. মি.
৭৯২০
The price of cooking oil is reduced by 10%. A family buys 4 litres more for Tk. 720 after the reduction. What was the original price per litre?
উত্তর
20 Tk/litre.