৮০৫১
শতকরা ৬ টাকা হার সরল সুদে ৫ বছরে সুদে আসলে ১৫৬০০ টাকা হলে, মূলধন কত?
উত্তর
১২০০০ টাকা
৮০৫২
কোনো বৃত্তের ব্যাসার্ধ ৮ সে.মি. হলে ঐ বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত?
উত্তর
১৬ সে.মি.
৮০৫৩
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১২, ১৫ ও ২০ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক অংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
উত্তর
২.৫ ঘণ্টা
৮০৫৪
একটি চেয়ার ৭২০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হবে?
উত্তর
৫৪০ টাকা
৮০৫৫
কোন ব্যবসায় 'ক', 'খ', 'গ' এর মূলধন যথাক্রমে ৩০০, ৪০০ এবং ৫০০ টাকা। ব্যবসায় ১২০০ টাকা লাভ হলে 'ক' অপেক্ষা 'গ' কত টাকা বেশি পাবে?
উত্তর
২০০ টাকা
৮০৫৭
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বাড়ালে এবং প্রস্থ ২০% কমালে উহার ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে?
উত্তর
৪% বৃদ্ধি
৮০৬০
একটি গাড়ির চাকা মিনিটে ২৪০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
উত্তর
১৪৪০ ডিগ্রি