৮২৩১
একজন ব্যক্তি তার বাসা থেকে ৮ কি.মি. পশ্চিমে যায় এবং পরবর্তীতে ১৫ কি.মি. দক্ষিণে যায়। সর্বশেষ অবস্থান থেকে তার বাসার সর্বনিম্ন দূরত্ব কত?
উত্তর
১৭ কি.মি.
৮২৩২
একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ এবং বহিঃকোণের পার্থক্য ১২০ ° হলে বহুভুজটি কোন প্রকৃতির?
উত্তর
দ্বাদশভুজ
৮২৩৪
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 30 বর্গমিটার ও আয়তন 150 ঘনমিটার। বেলনটির ভূমির ব্যাসার্ধ কত?
উত্তর
10 মিটার
৮২৩৫
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ৬ সেমি এবং ক্ষেত্রফল ২৪ বর্গসেমি হলে, ত্রিভুজটির পরিসীমা কত?
উত্তর
২৪ সেমি
৮২৩৭
৩০ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০ ° কোণে অবস্থান করে একটি দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা কত?
উত্তর
১৫ মিটার
৮২৩৮
একটি পাম্প প্রতি মিনিটে ৫০ লিটার পানি তুলতে পারে। যদি পাম্পটি একটি সুইমিং পুল পূর্ণ করতে ১০ ঘন্টা সময় নেয়, তবে পুলটির আয়তন কত ঘনমিটার?
উত্তর
৩০ ঘনমিটার
৮২৩৯
একটি কাঠের গুড়ির দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ৫০ সে.মি. এবং উচ্চতা ২৫ সে.মি.। এটি কেটে ১০ সে.মি. উচ্চতা, ২৫ সে.মি. প্রস্থ এবং ৫০ সে.মি. দৈর্ঘ্য বিশিষ্ট কতগুলো ব্লক তৈরি করা যাবে?
উত্তর
৪০ টি
৮২৪০
একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 4 সে.মি. হলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত?
উত্তর
24 √ 3 বর্গ সে.মি.