৮৯২১
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪ এবং ২৬ ভাগশেষ থাকবে?
উত্তর
134
৮৯২৩
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো। যদি উভয় বিষয়ে ৬০% পাস করে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
উত্তর
10%
৮৯২৪
কিছু কলম ১০% ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ৫% লাভ হত। কলমগুলোর ক্রয়মূল্য কত?
উত্তর
২০০ টাকা
৮৯২৬
৫টি জারে চকলেট রয়েছে যথাক্রমে ১৪, ২১, ২৮, ৩৫, ৪২টি করে। ৫টি জারের চকলেটের সংখ্যার গড় কত?
উত্তর
২৮টি
৮৯২৭
তিনটি বড় ড্রামে যথাক্রমে ৩৬ লিটার, ৪৫ লিটার এবং ৭২ লিটার তেল ধরে। কোন বৃহত্তম পরিমাপটি দ্বারা সঠিকভাবে তিনটি ড্রামের তেল মাপা যাবে?
উত্তর
৯ লিটার
৮৯২৯
৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ ২৫%। মিশ্রণে বালির পরিমাণ কত কিলোগ্রাম?
উত্তর
১৬ কিলোগ্রাম
৮৯৩০
একটি শাড়ি ৪৮০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হলো। শাড়িটির ক্রয়মূল্য কত?
উত্তর
৪০০ টাকা