৮৯৭১
একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১৩ সে.মি, ১টি কর্ণের দৈর্ঘ্য ২৪সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
উত্তর
১০ সেমি
৮৯৭৩
দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কের সাথে ৬ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ৪ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার ১/৩ ভাগ হয়?
উত্তর
কোনটিই নয়
৮৯৭৪
সিয়াম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে মেধাক্রমে উপর থেকে ১৫ তম এবং নিচ থেকে ৩০ তম স্থান অধিকার করে। ৬ জন ছাত্র পরীক্ষা দেয়নি ও ১০ জন ফেল করে। মোট ছাত্রসংখ্যা কত ছিল?
উত্তর
৬০ জন
৮৯৭৫
রাজু মিনার থেকে লম্বা কিন্তু রিশাদের থেকে খাটো । রিনা করিমের থেকে লম্বা মিনার থেকে খাটো। এদের মধ্যে সবচেয়ে লম্বা কে?
উত্তর
রিশাদ
৮৯৭৭
একটি ছবিতে একজন লোকের দিকে লক্ষ্য করে একজন মহিলা বলল, তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র সন্তান। মহিলা ছবির লোকটি কে হয়?
উত্তর
বোন
৮৯৭৮
দুইটি মেশিন ৪০০০ পিস সাবান যথাক্রমে ৪ ও ৬ ঘণ্টায় তৈরি করতে পারে। একটি মেশিন প্রথম কাজ শুরু করল এবং ১ ঘণ্টা পর পর তারা পালাক্রমে কাজ করতে লাগলো। এভাবে কাজ করে ৪০০০ পিস সাবান তৈরি করতে মােট কত সময় লাগবে?
উত্তর
৪ ঘণ্টা ৪০ মিনিট
৮৯৭৯
৩ সেন্টিমিটার, ৪ সেন্টিমিটার ও ৫ সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি একক ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হল। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?
উত্তর
৬ সেমি
৮৯৮০
রাশেদ ১২০ টাকায় কয়েকটি মার্বেল কিনল। সে যদি ঐ টাকায় ২ টি মার্বেল বেশি পেত, তবে প্রতিটি মার্বেলের দাম গড়ে ২ টাকা কম পড়ত। সে আসলে কতটি মার্বেল কিনেছিল?
উত্তর
10