৯১১১
একটি ট্রেন ৪ সেকেন্ডে একটি টেলিগ্রাম পোস্ট এবং ১৫ সেকেন্ডে একটি ২৭৫ মিটার দীর্ঘ সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য কত?
উত্তর
১০০ মিটার
৯১১২
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসাথে খুলে দিলে এরূপ ২টি চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে?
উত্তর
৮ ঘণ্টা
৯১১৩
একটি ক্রিকেট সিরিজে মুশফিক, তামিম এবং সাকিব মোট ৩৪২ রান করেছে। মুশফিক ও তামিমের রানের অনুপাত এবং তামিম ও সাকিবের রানের অনুপাত ৩ : ২। ঐ সিরিজে সাকিব কত রান করেছে?
উত্তর
৭২ রান
৯১১৪
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর হলে ১৫ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?
উত্তর
৯০ বছর
৯১১৫
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ৫০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
উত্তর
১০টি
৯১১৬
রেল লাইনের পাশে একটি তালগাছ রয়েছে। ঘণ্টায় ৪৫ কি.মি. বেগে ধাবমান একটি ট্রেন ১২ সেকেন্ডে ঐ তালগাছটি অতিক্রম করতে পারে, ট্রেনটির দৈর্ঘ্য কত?
উত্তর
১৫০ মিটার
৯১১৭
সিহাব একটি কাজ ১২ দিনে এবং তুহিন ২৪ দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে এবং কয়েকদিন পর সিহাব কাজটি অসমাপ্ত রেখে চলে যায়, বাকি কাজটুকু তুহিন ৩ দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল?
উত্তর
১০ দিন
৯১১৮
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কিলোমিটার। নৌকাটি স্রোতের অনুকূলে ৩৩ কিলোমিটার পথ যেতে ৩ ঘন্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?
উত্তর
১১ ঘণ্টা
৯১১৯
দুটি পাইপ A এবং B যথাক্রমে ১২ মিনিট এবং ১৫ মিনিটে একটি চৌবাচ্চা পানিপূর্ণ করতে পারে এবং অন্য একটি পাইপ C পূর্ণ চৌবাচ্চাকে ২০ মিনিটে খালি করতে পারে। সবগুলি পাইপ একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি ভর্তি হতে কতক্ষণ লাগবে?
উত্তর
১০ মিনিট
৯১২০
কোন মূলধন ৫% সরল সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০০০০ টাকা হয়। মূলধন কত টাকা?
উত্তর
২৫০০০ টাকা