৯১৪১
মিজান একটি ঘড়ি কিনতে গিয়ে দেখল যে এটা খুব দামী, সাত দিন পর ঘড়িটির দাম 18% কমে গেল , কিন্তু তার দুই দিন পর ঘড়িটির দাম আবার 25% বেড়ে গেল এবং মিজান ঘড়িটি কিনতে পারলো না, যদি ঘড়ির দাম 18 % কমার পর 4100 টাকা হয়ে থাকে ঘড়ির মূল দাম ও বর্তমান দামের পার্থক্য কত টাকা –
উত্তর
125
৯১৪২
ট্রেন মধুমতি স্টেশন ‘ক’ থেকে ভোর চারটায় যাত্রা শুরু করে এবং সকাল 11 টায় স্টেশন ‘খ’ তে পৌঁছায়। আবার ট্রেন তিস্তা স্টেশন ‘খ’ থেকে সকাল 5.30 টায় যাত্রা শুরু করে ও সকাল দশটায় স্টেশন ‘ক’ তে পৌঁছায়। ট্রেন দুটি সকাল কয়টায় পরস্পরকে অতিক্রম করা শুরু করেছিল —
উত্তর
কোনটিই নয়
৯১৪৩
32 জন বালক একটি বাগান 24 দিনে পরিষ্কার করতে পারে। একই কাজ 24 জন বালিকা 16 দিনে করতে পারে। 16 জন বালক ও 16 জন বালিকা একত্রে 12 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ দুই দিনে শেষ করতে চাইলে এদের সাথে নতুন আরও কতজন বালিকা প্রয়োজন হবে?
উত্তর
24
৯১৪৪
লাভলু ফেব্রুয়ারি 14 তারিখ কিছু গোলাপ ক্রয় করল। তার ক্রয় করা প্রতিটি লাল গোলাপের দাম 16 টাকা এবং প্রতিটি সাদা গোলাপের দাম 13 টাকা। যদি সে সাদা ও লাল গোলাপ কিনতে মোট 293 টাকা খরচ করে থাকে, সে কতটি গোলাপ কিনেছিল?
উত্তর
20
৯১৪৫
472 মিটার দীর্ঘ একটি রাস্তার দুই পাশে 20 মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হলো। প্রতিটি পিলারের প্রস্থ 0.5 মিটার হলে, রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে?
উত্তর
48
৯১৪৬
9 ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হল -15, সবগুলো সংখ্যার সমষ্টি কত?
উত্তর
-135
৯১৪৭
৭৭ জন শ্রমিক প্রতিদিন ৯ ঘণ্টা কাজ করে ৪২ দিনে একটি দালান তৈরি করতে পারে। ৭৭ দিনে একই রকম দুইটি দালান তৈরি করতে ৬৩ জন শ্রমিকের দৈনিক কত ঘণ্টা কাজ করতে হবে?
উত্তর
12
৯১৪৮
একটি নির্বাচনে মোট ভোটারের ২২% ভোট দেয়নি। দুজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রতিদ্বন্দ্বী ২১,২১৬ ভোট পায় এবং বিজয়ী প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী অপেক্ষা ৫০% ভোট বেশি পায়। যদি বিজয়ী প্রার্থী ৬০% ভোট পেয়ে থাকে তাহলে ঐ এলাকার মোট ভোটার কতজন?
উত্তর
68,000
৯১৪৯
বাতেন ২৩% ক্ষতিতে একটি চেয়ার বিক্রি করে। চেয়ারটি ৩২৪ টাকা বেশি দামে বিক্রি করলে তার ১৩% লাভ হত। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা?
উত্তর
900
৯১৫০
সবুজ ও মামুন একত্রে একটি কাজ ২৬ দিনে করতে পারে। তারা দুজনে একত্রে ২২ দিন কাজ করার পর মামুন চলে গেল এবং অবশিষ্ট কাজ সবুজ একা ৬ দিনে শেষ করে। অবশিষ্ট কাজটি একা করতে মামুনের কত দিন লাগত ?
উত্তর
12