T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
গণিত
বিষয়ভিত্তিক
৯২৫১

রহিম সাহেব গুলশানে বাস করেন। তিনি নতুন বাড়ি নির্মাণ করেছেন। তিনি বাড়ির সিঁড়ি ঘরের পাশে একটি চৌবাচ্চা তৈরি করেন। এতে ১৯২০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার। চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩ মিটার
৯২৫২

একটি হিমাগারকে নবায়ন করার সময় এর দৈর্ঘ্য ৩০% ও প্রস্থ ৫০% বাড়ানো হলো এবং উচ্চতা ২০% কমানো হলো। নবায়নকৃত হিমাগারের আয়তন পুরোনো হিমাগারের আয়তন থেকে শতকরা কত অংশ বেশি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
56%
৯২৫৩

৩৬ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৯টি
৯২৫৪

একটি ছাত্রাবাসে যতজন ছাত্র থাকে, তাদের প্রত্যেকের মাসিক খরচ তাদের মোট সংখ্যার দশগুণ। ঐ ছাত্রাবাসের সকল ছাত্রের মোট মাসিক খরচ ৬,২৫০ টাকা হলে ঐ ছাত্রাবাসে কতজন ছাত্র থাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
25
৯২৫৫

১৩, ১৭, ২৫, ৪১, ........ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
73
৯২৫৬

কোন ক্লাসে বালকদের গড় বয়স বালিকাদের সংখ্যার দ্বিগুণ। ৩৬ জনের ঐ ক্লাসে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত হলো ৫ঃ১। ঐ ক্লাসের বালকদের মোট বয়স কত বছর?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
360
৯২৫৭

রাজু একটি বই হাসানের কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। রাজু যদি বইটি ২০% কম দামে কিনত এবং ৪৪ টাকা বেশি বিক্রি করত তবে তার ৪০% লাভ হত। রাজু বইটি কত দামে কিনেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২০০ টাকা
৯২৫৮

একজন ব্যক্তি একটি বর্গক্ষেত্র জুড়ে আড়াআড়িভাবে হেঁটে গিয়েছিল। প্রান্ত বরাবর না হাঁটার কারণে কত শতাংশ কম হাঁটতে হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
25%
৯২৫৯

একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৬ জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
60
৯২৬০

২৪০ জন লোক একটি বনভোজনে যায়। সেখানে যতজন মহিলা ছিল তার থেকে ২০ জন পুরুষ বেশি ছিল। আবার যতজন শিশু ছিল তার থেকে ২০ জন প্রাপ্তবয়স্ক বেশি ছিল। বনভোজনে কতজন পুরুষ ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
140 140