১০২১
বাংলাদেশের যে দ্বীপে পাহাড় আছে?
উত্তর
মহেশখালী
সমাধান
কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী। দ্বীপটির প্রধান আকর্ষণ শুঁটকি মাছ ও মিঠা পানি। এ দ্বীপের পাহাড়ের উপর অবস্থিত আদিনাথ মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র।
ভোলাঃ বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা
১০২২
পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান?
উত্তর
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
সমাধান
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন - রাত্রি সমান। কেননা, এ সময় সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। পক্ষান্তরে, ২১ জুন উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট। আর ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন বড় এবং রাত ছোট।
১০২৩
কোনটি আন্তর্জাতিক নদী?
উত্তর
ব্রহ্মপুত্র
সমাধান
এই নদী তিব্বত, ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে প্রবাহিত হয়েছে।
১০২৪
কোন অঞ্চলের দেশগুলোর সীমানা জ্যামিতিক আকৃতির?
উত্তর
উত্তর আফ্রিকা
সমাধান
উত্তর আফ্রিকা আফ্রিকা মহাদেশের উত্তরতম অঞ্চল। এটি সাহারা মরুভূমির মাধ্যমে সাহারা - নিম্ন আফ্রিকা হতে আলাদা। ভূ - রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গৃহীত জাতিসংঘের সংজ্ঞানুযায়ী সাতটি দেশ ও অঞ্চল উত্তর আফ্রিকা গঠন করেছে:
আলজেরিয়া, তিউনিসিয়া , মরক্কো, মিশর, লিবিয়া, সুদান । পশ্চিম সাহারা একটি বিতর্কিত অঞ্চল। এটি মূলত মরক্কোর অধীনে অবস্থিত হলেও একটি গোষ্ঠী অঞ্চলটির স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে। মরক্কোর ভূমধ্যসাগরীয় তীরে কিছু স্পেনীয় শহর তথা ছিটমহল আছে। এগুলি "প্লাসাস দে সোবেরানা" নামে পরিচিত। অনেক সময় মোরিতানিয়াকেও উত্তর আফ্রিকার অন্তর্ভুক্ত করা হয়। মাগরেব অঞ্চলটি আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া এবং লিবিয়া নিয়ে গঠিত। অনেক সময় উত্তর আফ্রিকার দেশগুলিকে মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে গণ্য করা হয়। মিশরের সিনাই উপদ্বীপ এশিয়া মহাদেশে পড়েছে বলে মিশরকে একটি আন্তঃমহাদেশীয় রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়।
১০২৫
বরেন্দ্র ভুমি হলো?
উত্তর
প্লাইস্টোসিনকালের সোপান
সমাধান
বরেন্দ্রভূমি (Barind Tract) বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ - প্রাকৃতিক একক। প্রায় ৭, ৭৭০ বর্গ কিমি এলাকা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত। বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।
১০২৬
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী-
উত্তর
পানামা খাল
সমাধান
পানামা খাল বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ রুট। পানামা প্রজাতন্ত্রের কৃত্রিম খালটি জাহাজ চলাচলের জন্য ১৯০৪ সালে খনন করা হয় যেটি বিশ্ববাসীর কাছে পানামা খাল হিসেবে সমাধিক পরিচিত। পানামা খাল যুক্তরাষ্ট্রের স্থলভাগকে আলাদা করেছে একইসঙ্গে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে করেছে একত্রিত। ১৯০৪ সালে এর খনন কাজ শুরু হয় এবং ১৯১৪ সালে সমাপ্ত হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ ফুট উঁচু ভূপৃষ্ঠ অতিক্রম করে পানামা খাল প্রবাহিত হয়েছে এবং অপর পাশের বিশাল জলরাশিকে করেছে একত্রিত
১০২৮
সমুদ্র সমতলে বায়ুর চাপ এক বর্গ ইঞ্চিতে কত?
উত্তর
১৪.৭ পাউন্ড
সমাধান
বায়ুমন্ডলীয় চাপ বলতে পৃথিবীর বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ চাপকে বুঝায়। আদর্শ অবস্থায় বায়ুমন্ডলের চাপ ১০১৩.২৫ মিলিবার( ১০১৩২৫ প্যাসকেল) বা ৭৬০ পারদ মিমি (টর) বা ২৯.৯২ পারদ ইঞ্চি বা ১৪.৬৯৬ পারদ/ইঞ্চি^২।
১০৩০
কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্য নয়?
উত্তর
কেলাসিত
সমাধান
পাললক শিলার বৈশিষ্ট্যসমূহঃ
1.এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়।
2.একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়।
3. এই শিলায় সচ্ছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়।
4. এই শিলার প্রবেশ্যতা খুব বেশি।
5.ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়।
6.কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই শিলা।
7. কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম।
8. দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না।