১০৪১
সিমেন্টের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়-
উত্তর
চুনাপাথর
সমাধান
সিমেন্ট হল সেই সকল গুঁড়া জাতীয় পদার্থের সাধারণ নাম, যাদেরকে পানি বা অন্য কোন তরলের সাথে মিশ্রিত করলে কাদার মত নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের মধ্যে জমে গিয়ে বিভিন্ন দৃঢ়তার শক্ত পদার্থ গঠন করে। সিমেন্ট বাড়ী - ঘর, রাস্তা, সেতু ইত্যাদি যাবতীয় নির্মাণ কাজের প্রধান উপাদান। সিমেন্টের মূল উপাদানগুলি হল - চুনাপাথর, সিলিকা, (বালি), আয়রন অক্সাইড ইত্যাদি। এসব উপাদানকে ২ ভাগে ভাগ করা যায়:
ক. চুন জাতীয় পদার্থ। (চক্, চুনাপাথর ইত্যাদি)
খ. মাটি জাতীয় পদার্থ। (সিলিকা, আয়রন অক্সাইড, এ্যালুমিনা ইত্যাদি)
১০৪২
উত্তর গোলার্ধে ২৩ সেপ্টেম্বরকে কি বলা হয়?
উত্তর
শারদ বিষুব
সমাধান
উত্তর গোলার্ধে মহাবিষুবকে বসন্ত বিষুব এবং জলবিষুবকে শারদীয় বিষুব বলা হয়। বিপরীতক্রমে দক্ষিণ গোলার্ধে মহাবিষুবকে শারদীয় ও জলবিষুবকে বসন্ত বিষুব বলা হয়।
১০৪৩
শ্রোতজ বনভূমির বৃক্ষ কোনটি?
উত্তর
পশুর
সমাধান
স্রোতজ বনভূমি বা উপকূলীয় বনকে ম্যানগ্রোভ বন বলে। এ বনভূমিতে গরান, গেওয়া, পশুর, ধুন্দল, কেওড়া, বারেন প্রভৃতি বৃক্ষ প্রচুর জন্মে।
১০৪৪
'আশাখাবাদ' নিচের কোন দেশের রাজধানী?
উত্তর
তুর্কমেনিস্তান
সমাধান
তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার দক্ষিণ - পশ্চিম অংশের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর উত্তরে কাজাকিস্তান ও উজবেকিস্তান, পূর্বে উজবেকিস্তান ও আফগানিস্তান, দক্ষিণে আফগানিস্তান ও ইরান এবং পশ্চিমে কাস্পিয়ান সাগর। আশগাবাত তুর্কমেনিস্তানের রাজধানী ও বৃহত্তম শহর। তুর্কমেনিস্তানের সরকারি ভাষা তুর্কমেন। তুর্কমেনরা এখানকার সংখ্যাগরিষ্ঠ জাতি।
১০৪৫
অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তর
জানুয়ারি
সমাধান
অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আর জানুয়ারিতে দক্ষিণ গোলার্ধে থাকে শীতকাল।
১০৪৭
ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?
উত্তর
চিলির নিকট প্রশান্ত মহাসাগরে
সমাধান
কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে ঐ স্থানের প্রতিপাদস্থান বলে। অর্থাৎ কোন নির্দিষ্ট স্থান হতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে যদি কোন সরলরেখা টানা হয় তা পৃথিবীর অপর যে প্রান্তে ভেদ করবে তাকে ১ম স্থানের প্রতিপাদস্থান বলা হবে। যেমন, বাংলাদেশের প্রতিপাদস্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। অর্থাৎ, বাংলাদেশ থেকে পৃথিবীর কেন্দ্র ভেদ করে সরলরেখা বরাবর যদি কোন গর্ত খুড়ে যাওয়া যায় তবে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে গিয়ে বের হবো।
১০৪৮
কোনটি স্থানীয় বায়ু নয়?
উত্তর
টর্নেডো
সমাধান
ভূপ্রকৃতি, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদির আঞ্চলিক পার্থক্যের কারণে বায়ু চাপের তারতম্য ঘটলে স্থানীয়ভাবে যে বায়ু প্রবাহিত হয়, তাকে স্থানীয় বায়ু বলে। যে অঞ্চল থেকে এই বায়ু প্রবাহিত হয় সেই অঞ্চলের স্থানীয় ভাষায় এই বায়ুর নামকরণ করা হয়। ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি স্থানীয় বায়ু প্রবাহিত হয়, উদাহরণ = ভারতের রাজস্থানের থর মরুভূমি অঞ্চলে 'লু' নামক স্থানীয় বায়ু প্রবাহিত হতে দেখা যায়।
১০৪৯
কোনটি ক্ষয়জাত পর্বত?
উত্তর
আরেরিকার ক্যাটস্টিক
সমাধান
প্রাচীন ভঙ্গিল বা স্তুপ পর্বতের কোমল শিলাগুলি জল বৃস্টি, বায়ু, উত্তাপ প্রভৃতির দ্বারা দ্রুত ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়। কিন্তু কঠিন শিলাগুলি তুলনায় কম ক্ষয়প্রাপ্ত হয়। তখন ঐ সব কঠিন ও উঁচু অংশ চারিদিকের নিম্নভূমি অপেক্ষা অনেক উঁচুতে অবস্থান করে পর্বতের আকার ধারন করে। ক্ষয়কার্যের ফলে অবশিষ্ট কঠিন অংশ থেকে গিয়ে এই পর্বতের সৃষ্টি হয় বলে একে ক্ষয়জাত পর্বত বলে।
১০৫০
মার্কিন মহাশূন্যবান মেরিনার -১০ কত সালে বুধের ছবি পাঠায়?
উত্তর
১৯৭৪ সালে
সমাধান
বুধ অভিমুখী নভোযান মেরিনার ১০ ১৯৭৪ - ১৯৭৫ সালে অনুসন্ধানী অভিযান চালিয়েছিল এবং মেসেঞ্জার ২০০৪ - ২০১৫ সালে ৪০০০ বার অনুসন্ধানী অভিযান চালিয়েছিল