T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
ভূগোল
বিষয়ভিত্তিক
১০৫১

১৯৯৫-৯৬ সালে বাংলাদেশে কত কিমি দীর্ঘ রেলপথ ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২,৭০৮ কিমি
সমাধান
দেশের গণপরিবহন মাধ্যমসমূহের মধ্যে বাংলাদেশের রেলওয়ে সরকারের সর্ববৃহৎ রাষ্ট্রীয় পরিবহন খাত। এ দেশে প্রথম রেলওয়ের সূচনা হয় ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা - জগতি রেললাইন নির্মাণের মাধ্যমে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ২৮৭৭ কিঃমিঃ রেল লাইন নেটওয়ার্ক দেশের ৪৪ টি জেলায় সংযুক্ত।
১০৫২

ফকল্যান্ড স্রোত কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শীতল স্রোত
সমাধান
কুমেরু নিকটবর্তী দক্ষিণ সাগর থেকে আসা অতি শীতল কুমেরু স্রোতটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবেশ করে এবং উওর দিকে প্রবাহিত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়, যেমন: ১) অপ্রধান শাখাটি ফকল্যান্ড স্রোত নামে দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয় এবং ২) প্রধান শাখাটি কুমেরু স্রোত নামে পূর্ব দিকে প্রবাহিত হয় ।
১০৫৩

'বেননেভিস' কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পর্বত শৃঙ্গ
সমাধান
বেননেভিস হলো যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ । এর উচ্চতা ১৩৪৪ মিটার ।
১০৫৪

কোনটিতে মালয়েশিয়া পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রবার শিল্পে
১০৫৫

মধ্যপ্রাচ্যের কোন দেশ আধুনিক যন্ত্র শিল্পে উন্নতি লাভ করেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইরান
সমাধান
সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ।ইরান আধুনিক যন্ত্র শিল্পে উন্নতি লাভ করেছে। ইরানের মুদ্রাস্ফীতি হলো ৩০.৪৮৬% (২০১৮)।প্রধান শিল্পসমূহ পেট্রোলিয়াম, পেট্রোকেমিক্যাল, সার, কস্টিক সোডা, গাড়ি উৎপাদন, যন্ত্রাংশ, ফার্মাসিউটিক্যালস, home appliances, বৈদ্যুতিক যন্ত্রপাতি, টেলিযোগাযোগ, শক্তি, power, textiles, নির্মাণ, সিমেন্ট এবং অন্যান্য নির্মাণ সামগ্রী, খাদ্য প্রক্রিয়াজাতকরণ (বিশেষ করে চিনি শোধন ও ভেষজ তেল উৎপাদন), ferrous and non - ferrous metal fabrication, অস্ত্রশিল্প।
১০৫৬

কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাশ্মীর
সমাধান
মধ্যপ্রাচ্যের দেশসমূহ: বাহরাইন, ইরান, ইরাক, ইসরায়েল, জর্দান, কুয়েত, লেবানন, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন
১০৫৭

মধ্যপ্রাচ্যের মালভূমি কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আনাতোলিয়া
সমাধান
এশিয়া মহাদেশের পশ্চিম অঞ্চলটির নাম আনাতোলিয়া। একে এশিয়ান টার্কিও বলা হয়। আনাতোলিয়া অঞ্চলটি এশিয়া মাইনারের সর্বাধিক মালভূমি। উত্তর এবং দক্ষিণে রয়েছে ইয়োনটিক এবং তারসার কূপ। যা পূর্বে আর্মেনিয়ার পাহাড়ের সাথে মিলিত হয়। উত্তরে কৃষ্ণ সাগরের শক্ত পাথুরে তীর। দক্ষিণ উপকূলে রয়েছে বিশাল উপসাগর। তবে পশ্চিম উপকূলটি বেশ ছিন্নভিন্ন এবং এখানে বেশ কয়েকটি ছোট দ্বীপ রয়েছে। আনাতোলিয়ার অঞ্চলটি শুকনো। যেখানে নোনতা পানির হ্রদ রয়েছে। প্রায়শই ভূমিকম্প হয়। উপকূলীয় অঞ্চলগুলি এই অঞ্চলের জলবায়ুর কারণে হিমশীতল।
১০৫৮

কোন তারিখে পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের সবচেয়ে কাছে আসে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২২ ডিসেম্বর
সমাধান
পৃথিবীর দক্ষিণ ভাগে অবস্থিত যে স্থানে পৃথিবীর আহ্নিক গতির অক্ষ ভূপৃষ্ঠকে ছেদ করে, সেই স্থান হল পৃথিবীর দক্ষিণ মেরু বা ভৌগোলিক দক্ষিণ মেরু বা কুমেরু।মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ মেরুতে সূর্য দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র মে থেকে জুলাই মাস অব্দি সামান্য গোধূলির আলো পাওয়া যায়। সেপ্টেম্বর থেকে মার্চ অব্দি পুরো গ্রীষ্মকাল সূর্য দিগন্তের ওপরে অবস্থান করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে বলে মনে হয়।দক্ষিণ মেরু সূর্যের সবচেয়ে কাছে আসে ২২ ডিসেম্বর।
১০৫৯

কোন গ্রহের আকাশে বছরে ২ বার সূর্য ওঠে ও ২ বার সূর্য অস্ত যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শুক্র
সমাধান
পৃথিবী নিজ অক্ষের উপর ২৪ ঘন্টায় একবার আবর্তন করে। কিন্তু শুক্র গ্রহ ২৪৩ দিনে নিজ অক্ষের উপর একবার আবর্তন করে। সেখানে দিবা - রাত্রির এক একটি চক্র শেষ হতে প্রায় ১১৭ দিন লাগে(পৃথিবীর হিসেবে)। আবার শুক্র গ্রহ সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে লাগে ২২৫ দিন, যেখানে শুক্র নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে ২৪৩ দিন। কিরকম অদ্ভুত!আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু শুক্র গ্রহের একবছর তো একদিনের চেয়েও ছোটো। শুক্র গ্রহের আরো একটা ব্যাপার হলো তা পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়। অর্থাৎ, শুক্র গ্রহে সূর্য উদিত হয় পশ্চিম আকাশে আর অস্ত যায় পূর্ব আকাশে। শুক্র গ্রহ সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় লাগছে ২২৫ দিন। তাহলে একটি দিন আর একটি রাত্রি পার করলেই হয়ে যাবে একবছর। আমাদের পৃথিবীর হিসেবে মানে আমাদের একবছরে শুক্র গ্রহে শুধু সূর্য উদিত হবে দুইবার এবং অস্ত ও যাবে দুইবার।
১০৬০

সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অপরাহ্ণে