T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
ভূগোল
বিষয়ভিত্তিক
১০৬১

ঋতু পরিবর্তনের সাথে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিতত হয় তাকে বলে---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মৌসুমী বায়ু
১০৬২

এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্কটক্রান্তি রেখা
সমাধান
নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি রেখা বলা হয় । অন্যদিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা হতে ২৩.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলা হয়।
১০৬৩

ভূপৃষ্ঠের শিলারাশি বিচুর্ণ হয়--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিচূর্ণীভবন প্রক্রিয়ায়
সমাধান
ভূত্বক যে সকল উপাদানে গঠিত তাদেরকে সাধারণভাবে শিলা বলে। আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন - বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি এবং অন্যান্য প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূ - পৃষ্ঠের উপরের শিলারাশি চূর্ণ - বিচূর্ণ হয়। এ প্রক্রিয়ায় আবহাওয়ার উপাদানগুলো কার্যরত থাকে বলে বিচূর্ণীভবন হয়ে থাকে। অর্থাৎ ভূ - পৃষ্ঠের শিলারাশির উপরিভাগে যে বিচূর্ণীকরণ বা ভাঙন সংঘটিত হয় তাকেই বিচূর্ণীভবন বলে।
১০৬৪

কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিরক্ষীয় মন্ডল
সমাধান
নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি। অপরদিকে ২৩.৫ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি । কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ।
১০৬৫

নিরক্ষীয় অঞ্চলে পানি--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উষ্ণ ও হালকা
সমাধান
নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু প্রধানত নিরক্ষীয় নিম্নচাপ বলয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে দিনরাত্রির দৈর্ঘ্য প্রায় সমান। জানুয়ারি ও জুলাই মাসের তাপমাত্রার পার্থক্য নেই বললেই হয়। তাই ঋতু পরিবর্তন এ অঞ্চলে দেখা যায় না। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। নিরক্ষীয় অঞ্চলে পানি উষ্ণ ও হালকা।
১০৬৬

উষ্ণ স্রোত ও শীলত স্রোতের মিলনে--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ক ও খ উভয়ই
সমাধান
সমুদ্রের জলরাশি নিয়মিতভাবে একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়। সমুদ্রের জলরাশির এই প্রবাহ হল সমুদ্রস্রোত। মেরু অঞ্চলের সমুদ্র থেকে শীতল জলরাশির স্রোত প্রবাহিত হলে তাকে শীলত স্রোত বলা হয় এবং উষ্ণ জলরাশির স্রোত প্রবাজিত হলে তাকে উষ্ণ স্রেত বলা হয়। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে তাপমাত্রা বা উষ্ণতা পার্থক্যের কারনে ঘন কুয়াশা এবং ঝড়ের সৃষ্টি হয়।
১০৬৭

গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিরক্ষরেখা
সমাধান
গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে বিষুবরেখা বা নিরক্ষরেখা । ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় সুমরেু বৃত্ত এবং ৬৬.৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় কুমেরু বৃত্ত।
১০৬৮

দ্রাঘিমা রেখাগুলো ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অর্ধবৃত্তাকৃতির
সমাধান
নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয়েছে তাকে দ্রাঘিমারেখা বলে। দ্রাঘিমারেখাকে মধ্যরেখাও বলে। ১ ডিগ্রি দ্রাঘিমারেখা বলে। দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ৪ মিনিট। ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বাংলাদেশের প্রায় মধ্যভাগে অবস্থিত। এ জন্য এ দ্রাঘিমার স্থানীয় সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয়েছে।
১০৬৯

ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ছায়াবৃত্ত
সমাধান
কোনো একটি নির্দিষ্ট সময়ে পৃথিবীর একদিকে রাত, অপরদিকে দিন হয়। অর্থাৎ পৃথিবীর একদিক আলোকিত থাকে এবং অপরদিকে অন্ধকার থাকে। পৃথিবীর এই আলোকিত অংশ ও অন্ধকার অংশের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
১০৭০

বায়ুরচাপ মাপার যন্ত্র হচ্ছে--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ব্যারোমিটার
সমাধান
থার্মোমিটার তাপমাত্রা মাপক যন্ত্র। স্পিডোমিটার গাড়ির গতিমাপক যন্ত্র। অডিও মিটার শ্রবণ ক্ষমতার পার্থক্য মাপার যন্ত্র।