১০৭১
সমুদ্রস্রোতের অন্যতম কারণ হচ্ছে?
উত্তর
বায়ুপ্রবাহ
সমাধান
সমুদ্র স্রোতের অনেকগুলো কারণ আছে। যেমন - বায়ুপ্রবাহ , লবণাক্ততা, আহ্নিক গতি, সমুদ্রের গভীরতা, উষ্ণতার পার্থক্য ইত্যাদি। তার মধ্যে বায়ু প্রবাহ সর্বাধিক।
১০৭২
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ--
উত্তর
সেন্টমার্টিন দ্বীপ
সমাধান
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন । এ দ্বীপ সর্ব দক্ষিণের দ্বীপ । এ দ্বীপের আরেক নাম নারিকেল জিঞ্জিরা। এ দ্বীপের আয়তন ২২ বর্গ কিমি। দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম নিউমুর বা পূর্বাশা । নিঝুপ দ্বীপের অপর নাম বাউলার চর।
১০৭৩
শ্রীলংকা ও ভারতের মধ্যে কোন প্রণালী অবস্থিত?
উত্তর
পক
সমাধান
শ্রীলংকা ও ভারতের মধ্যে পক প্রণালী অবস্থিত। বেরিং প্রণালী এশিয়া - আমেরিকা মহাদেশকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী আফ্রিকাকে স্পেন (ইউরোপ) থেকে পৃথক করেছে। আলাঙ্কা প্রণালী সুমাত্রা (ইন্দোনেশিয়া ) থেকে মালয়েশিয়াকে পৃথক করেছে।
১০৭৪
আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে কোন নদী?
উত্তর
কর্ণফুলী
সমাধান
প্রকৃত পক্ষে আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন নদী কর্ণফুলী। নাফ নদীর জন্ম আরাকান পর্বতমালা এবং যমুনার জন্ম হিমালয়ের কৈলাস শৃঙ্গে।
১০৭৫
কোন বিখ্যাত নগরী এশিয়া ও ইউরোপের অন্তর্ভুক্ত?
উত্তর
ইস্তাম্বুল
সমাধান
এশিয়া ও ইউরোপকে একত্রে ইউরেশিয়া বলে। তুরঙ্ক ও রাশিয়া দেশ দুটি দুটি মহাদেশে পড়েছে। এক্ষেত্রে তুরঙ্কের অন্তর্গত ইস্তাম্বুল শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশেই পড়েছে।
১০৭৬
সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?
উত্তর
বুধ
সমাধান
বুধ সৌরজগতের ক্ষুদ্রতর গ্রহ। এ গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত। সূর্যের খুব কাছের গ্রহ বলে বুধের তাপমাত্রা খুব বেশি। বুধের কোনো উপগ্রহ নেই।
১০৭৯
বরেন্দ্রভূমি বলা হয় কাকে?
উত্তর
রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশকে
সমাধান
বরেন্দ্রভূমির আয়তন ৯,৩২৪ কিলোমিটার। মধুপুর ও ভাওয়াল গড় গাজীপুর , ময়মনসিংহ ও টাঙ্গাইলে অবস্থিত। ময়নামতি ও লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত।