T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
ভূগোল
বিষয়ভিত্তিক
১০৯১

কোন রেখাটি অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আন্তর্জাতিক তারিখ রেখা
সমাধান
তারিখ রেখা বা আন্তর্জাতিক তারিখ রেখা একটি কাল্পনিক রেখা, বস্তুত ১৮০° দ্রাঘিমা বা মধ্যরেখা, যেখানে দিনের আনুষ্ঠানিক সূচনা বা সমাপ্তি ধরা হয়। এর সন্নিহিত সীমানা + ১২ এবং - ১২ দুটি সময়ক্ষেত্রে বিভক্ত। মধ্যরেখা থেকে পূর্বদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় লাভ করে। আবার পশ্চিমদিকে যাওয়ার সময়ে কোনো ব্যক্তি প্রতি ১৫° দ্রাঘিমান্তরের জন্য ১ ঘণ্টা সময় হারায়। যেকোনো মধ্যরেখা থেকে পরস্পরের বিপরীত দিকে একই গতিতে পরিভ্রমণরত দুই ব্যক্তি একই সময়ে পরস্পরের সঙ্গে মিলিত হবেন, কিন্তু তাদের মধ্যে দিনের পার্থক্য হবে পুরো একদিন। যদি পূর্বদিকে রবিবার হয় তবে তারিখ রেখা পার হওয়ার সাথে সাথে তা হবে সোমবার। ১৮০° মধ্যরেখা গ্রিনীচ মান বা শূন্য ডিগ্রি দ্রাঘিমা থেকে ঠিক মাঝখানের দূরুত্বে অবস্থিত। এছাড়া এই লাইনটি বৃহত্তম মহাসাগরের মাঝ বরাবর পড়ায় দিনান্তরের সমস্যাটি অধিক সংখ্যক জনগোষ্ঠীকে প্রভাবিত করে না।
১০৯২

কোনো স্থানের সূর্য যখন মাথার ওপর থাকে তখন ঐ স্থানের সময় কত ধরা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দুপুর ১২ টা
সমাধান
মধ্যাহ্ন সূর্যের অবস্থান থেকে কোনো স্থানের সময় নির্ণয় করাকে স্থানীয় সময় বলে। পৃথিবী প্রতিনিয়ত পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ মেরুরেখার ওপর আবর্তিত হচ্ছে। ফলে পূর্ব দিকের স্থানগুলোয় আগে সূর্যোদয় হয়। পৃথিবীর আবর্তনের সময় কোনো স্থানে যখন সূর্য ঠিক মাথার ওপর আসে বা সর্বোচ্চে অবস্থান করে, তখন এ স্থানে মধ্যাহ্ন হয়। এ সময় ঘড়িতে দুপুর ১২টা ধরে অন্যান্য সময় নির্ণয় করার পদ্ধতি হলো স্থানীয় সময়।
১০৯৩

কোনটির কারণে দিবারত্রি সংঘটিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আহ্নিক গতি
সমাধান
পৃথিবী নিজ অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিই দৈনিক গতি বা আহ্নিক গতি নামে পরিচিত। নিজ অক্ষের চারদিকে আবর্তন করতে পৃথিবীর সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘণ্টা অর্থাৎ এক দিন। এটিকে সৌর দিন বলে। পৃথিবীর আহ্নিক গতি একেক জায়গায় একেক রকম হয়।
১০৯৪

কোন দিনগুলোতে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
সমাধান
২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় । এ দুদিন পৃথিবীর সর্বত্র দিন - রাত্রি সমান হয় । সেদিনকে বিষুব ( Equinox ) বলে । ২১ মার্চ উত্তর গােলার্ধে বসন্তকাল , তাই একে বাসন্ত বিষুব ( Vernal equinox ) বলে । ২৩ সেপ্টেম্বর উত্তর গােলার্ধে শরৎকাল , তাই ঐ দিনকে শারদ বিষুব ( Autumnal equinox ) বলে ।
১০৯৫

সমুদ্র তলদেশে ভূত্বকের গড় পুরুত্ব কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৫ কিলোমিটার
সমাধান
ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক। ভূতত্ত্ববিদগণের মতে, দুই বা ততোধিক খনিজ দ্রব্যের সংমিশ্রণে শিলার সৃষ্টি হয়।ভূ - অভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম; গড়ে ২০ কিলোমিটার। ভূত্বক মহাদেশের তলদেশে গড়ে ৩৫ কিলোমিটার এবং সমুদ্র তলদেশে ৫ কিলোমিটার পুরু।
১০৯৬

গ্রীনিচের সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৬ ঘন্টা
সমাধান
আগে যুক্তরাজ্যের গ্রিনিচের সময়কে সারা বিশ্বের জন্য মানসময় ধরা হতো। কারণ গ্রিনিচের মান মন্দির (রয়েল অবজারভেটরি) সৌর সময় অনুযায়ী ০০ দ্রাঘিমায় অবস্থিত। বর্তমানে সমন্বিত আন্তর্জাতিক সময় বা ইউটিসিকে আন্তর্জাতিক মান সময় ধরা হয়। গ্রিনিচ মান সময়ের (জিএমটি) সঙ্গে ইউটিসির খুব একটা পার্থক্য নেই। বাংলাদেশের সময় আন্তর্জাতিক হিসাবে ইউটিসি + ৬। অর্থাৎ আন্তর্জাতিক সময় থেকে ছয় ঘণ্টা বেশি।
১০৯৭

নিচের কোনটি শীতল স্রোত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গিনি স্রোত
সমাধান
নিরক্ষীয় বিপরীত স্রোত আফ্রিকার পশ্চিম উপকূলে ক্যানারি স্রোতের ক্ষুদ্র শাখায় সাথে মিলিত হয়ে গিনি. উপসাগরে প্রবেশ করে। একে গিনি স্রোত বলে।
১০৯৮

ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাউন্ট ব্ল্যাঙ্ক
সমাধান
ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট ব্ল্যাঙ্ক। মাউন্ট ব্ল্যাঙ্ক এর উচ্চতা ৪৮০৭ মিটার।
১০৯৯

কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মধ্য ইউরোপের সমভূমি
সমাধান
ইউরোপ মহাদেশের আয়তন - ৯৯ লাখ ৩৮ হাজার বর্গ কিলোমিটার। পৃথীবির মোট আয়তনের ৬.৮ শতাংশ ইউরোপ। ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রুদ - লাডোগা হ্রুদ। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম - ভলগা। ইউরোপ মহাদেশের বৃহত্তম সমভূমি - মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি। আয়তনে ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশের নাম - রাশিয়া। ইউরোপের দ্বার বলা হয় ভিয়েনা শহরকে । ইউরোপের ককপিট বলা হয় - বেলজিয়াম।
১১০০

স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নরওয়ে ও সুইডেন
সমাধান
স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের - পাঁচটি স্বাধীন দেশ। পাঁচটি স্বাধীন দেশের নাম যথাক্রমে - আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে। ফিডে আসুন - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে