২৫০১১
”কবর” কবিতায় কতটি পংক্তি রয়েছে?
উত্তর
১১৮টি
সমাধান
”কবর” কবিতায় ১১৮টি পংক্তি রয়েছে।
এটি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা। প্রথম 'কল্লোল' পত্রিকায় প্রকাশিত হয়। এবং পরবর্তীতে 'রাখালী' কাব্য গ্রন্থে সংকলিত হয়।
২৫০১২
”কাকনিদ্রা” শব্দটির অর্থ কি?
উত্তর
অগভীর সতর্ক নিদ্রা
সমাধান
”কাকনিদ্রা” শব্দটির অর্থ : অগভীর সতর্ক নিদ্রা।
কাকনিদ্রা শব্দটির আরো কিছু অর্থ হলো: কাকতন্দ্রা, অগভীর সতর্ক ঘুম, কপট ঘুম ইত্যাদি।
২৫০১৩
”ঝাঁকের কই” বাগধারাটির অর্থ-
উত্তর
একই দলের লোক
সমাধান
”ঝাঁকের কই” বাগধারাটির অর্থ - একই দলের লোক।
এখানে ঝাঁকের কই বোঝাতে সবাই একই প্রকৃতির লোক অর্থ প্রকাশ পায়।
২৫০১৪
শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ---
উত্তর
স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক
সমাধান
শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ হলো - - যশলাভ, সদ্যোজাত, সম্বর্ধনা।
অন্যান্য বানান শব্দগুচ্ছের মধ্যে কিছু শব্দ ভুল রয়েছে।
২৫০১৫
”ঋজু” শব্দের বিপরীত শব্দ কোনটি?
উত্তর
বঙ্কিম
সমাধান
”ঋজু” শব্দের বিপরীত শব্দ বঙ্কিম।
ঋজু শব্দের অর্থ : অবক্র, সোজা। তাই সঠিক উত্তর হবে বঙ্কিম।
২৫০১৬
”শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ কোনটি?
উত্তর
চাঁদ
সমাধান
”শশাঙ্ক” শব্দের সঠিক অর্থ চাঁদ।
এর আরো কিছু প্রতিশব্দ: চন্দ্রা, চন্দ্র, শশধর, শশাংক, শশী, চন্দ্রিমা, ইন্দু, নিশাকর, নিশাপতি, নিশানাথ, নিশাকান্ত, কলানিধি, হিমকর, সুধাকর, সোম, সুধাংশু, হিমাংশু, শীতাংশু, বিধু, তারাপতিক, কলানিধি
২৫০১৭
শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি?
উত্তর
বর্ণ
সমাধান
শব্দের ক্ষুদ্রতম অংশ বর্ণ। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলে তাকে শব্দ বলে। বর্ণগুলো পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ না করলে অর্থবোধক মনের ভাব প্রকাশ না করলে শব্দ হবে না, তাই শব্দের মূল বা ক্ষুদতম একক বর্ণ।
২৫০১৮
'বিজ্ঞান' শব্দে 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর
বিশেষ
সমাধান
এখানে বি হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ ২০ টি। এর মধ্যে বি একটি। এখানে বি উপসর্গ টি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। যেমন: বিজ্ঞান, বিশুদ্ধ, বিশুষ্ক ইত্যাদি।
২৫০১৯
'ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে' -- ঘরেতে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
অধিকরণে ৭মী
সমাধান
যে সমাস দ্বারা কোন স্থান বা জায়গা বুঝায় তাকে অধিকরণ কারক বলে।
ঘরেতে ভ্রমর এলো গুণগুণিয়ে - এখানে, ঘরে বলতে কোন স্থান বুঝিয়েছে, তাই এটি অধিকরণ কারক আর তে হচ্ছে সপ্তমী বিভক্তি। তাই সঠিক উত্তর - অধিকরণে ৭মী।
২৫০২০
'শতাব্দী' কোন সমাস?
উত্তর
দ্বিগু সমাস
সমাধান
শত অব্দের সমাহার - শতাব্দী।
যে সমাস দ্বারা কোন কিছুর সমষ্টি বা সমাহার বোঝায়, তাকে দ্বিগু সমাস বলে। শতাব্দী মানে শত অব্দের সমাহার, তাই প্রদত্ত সমাসটি দ্বিগু সমাস।