৫৪৯৪১
The prices of rice are ----
উত্তর
rising
সমাধান
Rise অর্থ ঘুম থেকে ওঠা ,জেগে ওঠা, বৃদ্ধি পাওয়া। এর past ও Past Participle Form যথাক্রমে rose, risen. Raise দ্বারা কোনো কিছুকে ওঠানো বোঝায়। এর past Form ও Past Participle Form হবে raised. 'Rise' verb টির Present Participle হবে rising. উপর্যুক্ত বাক্যটিতে rice - এর মূল্য বৃদ্ধি একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ continuous Process . অতএব বাক্যটিতে 'rise' verb - এর Continuous Tense হবে। অর্থাৎ ing যোগ হয়ে হবে rising. সুতরাং সঠিক উত্তর গ।
৫৪৯৪২
Desolate শব্দটির সঠিক Antonyms কোনটি?
উত্তর
Populous
সমাধান
প্রদত্ত Desolate শব্দটির অর্থ জনশূন্য বা নির্জন। প্রদত্ত option গুলোর মধ্যে option (ক) তে প্রদত্ত populous অর্থ জনবহুল বা ঘনবসতিপূর্ণ, option (খ) তে প্রদত্ত isolated অর্থ জনশূন্য, (গ) তে প্রদত্ত Abandoned অর্থ পরিত্যাক্ত এবং option (ঘ) তে প্রদত্ত Disfigured অর্থ বিকৃতি। উত্তর ক হতো যদি প্রশ্ন করা হতো Desolate শব্দটির সঠিক Antonyms কোনটি? সুতরাং প্রশ্নটি ভুল আছে।
৫৪৯৪৩
'To get along with' means ----
উত্তর
to adjust
সমাধান
Get along with একটি phrasal verb, যার অর্থ good relationship with someone. আবার Deal with বা handle অর্থেও get along with ব্যবহার হয়ে থাকে। যেমন - How are you getting along with the training course. To good relationship না থাকলে তার সাথে নিজেকে খাপ খাওয়ানো যায় না। To accompany অর্থ কারো সঙ্গী/সহগামী হওয়া । To interest বলতে কোনো কিছুতে আগ্রহ, অনুরাগ,আকর্ষণ, আসক্তি,স্পৃহা ইত্যাদি বোঝায়। To walk অর্থ হাঁটা ,চলাফেরা করা ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর ক।
৫৪৯৪৪
'If winter comes, can spring be far behind?' These lines were written by---
উত্তর
Shelley
সমাধান
ইংরেজি সাহিত্যে Great Romantic Poet হলেন John Keats (1795 - 1821) । তাকে বলা হয়' ' poet of Beauty' Robert Lee Frost (1874 - 1963) আমেরিকার একজন বিখ্যাত বি ও নাট্যকার। Thomas Stearns Eliot (1888 - 1965) ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত কবি। তার বিখ্যাত গ্রন্থ ' The Waste Land' । Percy Bysshe Shelley (1792 - 1822) ছিলেন ইংল্যান্ডের বিখ্যাত কবি। তার বিখ্যাত উক্তি If winter cames, can spring be far behind? নেয়া হয়েছে ' Ode to The West Wind ' কবিতা থেকে। উল্লেখ্য, লাইনটি কবিতার শেষ লাইন। সুতরাং সঠিক উত্তর ঘ।
৫৪৯৪৫
Which of the following is the plural form of "Tooth"?
উত্তর
Teeth
সমাধান
Tooth শব্দটির plural হচ্ছে Teeth। সুতরাং (গ) সঠিক উত্তর।
৫৪৯৪৬
Aproach শব্দটির সঠিক Antonym কোনটি?
উত্তর
Retract
সমাধান
Approach অর্থাৎ সামনে অগ্রসর হওয়া। Option (ক) তে প্রদত্ত Come অর্থ আসা যা Approach এর সমার্থক। (খ) তে প্রদত্ত Retract অর্থ প্রত্যাহার করা বা ফিরিয়ে নেয়া। Option (গ) তে প্রদত্ত Decrease অর্থ কমিয়ে ফেলা এবং Option (ঘ) তে প্রদত্ত Move অর্থ নড়াচড়া করা। Option গুলোর মধ্যে কেবল Option (খ) প্রশ্নে প্রদত্ত Approach - এর Antonym বা বিপরীত শব্দ। সুতরাং সঠিক উত্তর (খ)।
৫৪৯৪৭
The verb of the word ' short' is ----
উত্তর
shorten
সমাধান
Short শব্দটি adjective . এর verb form ' shorten' (সংক্ষিপ্ত করা ), adverb (shortly' (সংক্ষিপ্তভাবে), noun 'shortness' (সংক্ষেপ) । En short শব্দটি short - এর verb form নয়। আবার shorted ও shorting শব্দ দুটো ও short - এর 'verb' form নয়। সুতরাং সঠিক উত্তর খ।
৫৪৯৪৮
'He pleases us' বাক্যটির passive form হচ্ছে-
উত্তর
We are pleased with him
সমাধান
We were all pleased by them…এখানে verb Object "us all=all of us " অর্থ্যাৎ They pleased us all= They pleased all of us….এখন passive করার সময় Subject হিসেবে "all of us= we all" হবে । কিন্তু Verb-এ Principal verb ও Auxiliary verb উভয়টা থাকলে "all" শব্দটা ব্যকরণের নিয়ম অনুযায়ী Auxiliary verb এর পরে বসে। এখানে We (Subject) + were (Aux. verb) + all + pleased ( principal verb)…এভাবে হবে… Source:A Practical English Grammar by Thomson & Martinet
৫৪৯৪৯
What is the antonym of "High"?
উত্তর
Low
সমাধান
Low - নিম্ন; অনুচ্চ। Big - বড়; বৃহৎ; বিশাল। Pacify - শান্ত করা; প্রশমিত করা। Fiber - আঁশ; তন্তু। এখানে, High (উঁচু; উচ্চ) এর Antonym হচ্ছে Low (নিম্ম)। সুতরাং সঠিক উত্তর (ক)।
৫৪৯৫০
It ______ last night. (Fill in the gaps)
উত্তর
rained
সমাধান
এখানে last night অর্থাৎ গতরাত দ্বারা অতীতকাল বুঝাচ্ছে। তাই It rained last night সঠিক উত্তর।