৫৫৮১২
Fire burns. What kind of verb 'burn' is?
উত্তর
Intransitive
সমাধান
Intransitive verb এর কোন object প্রয়োজন হয় না। তারা নিজে নিজেই বাক্য সম্পূর্ণ করতে পারে। যেমন:
Fire burns.
He reached.
He goes to school.
৫৫৮১৪
A sonnet is a poem of --- lines.
উত্তর
Fourteen
সমাধান
চতুর্দশপদী চৌদ্দ লাইনের কবিতাকে sonnet অর্থাৎ sonnet এর চৌদ্দটি (fourteen) লাইন থাকে । প্রথম ৮ চরণকে অষ্টক এবং শেষ ৬ চরণকে ষষ্টক বলে।
৫৫৮১৫
-- English are industrious.
উত্তর
The
সমাধান
জাতির নামের পূর্বে article 'the' বসে। The English বলতে ইংরেজ জাতিকে বুঝায়। The English অর্থ ইংরেজরা কিন্তু English দাঁড়া ভাষাকে নির্দেশ করলেই এর পূর্বে কোন article বসবে না।
৫৫৮১৮
Jalal is --- M. Sc. in Botany.
উত্তর
an
সমাধান
সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে। কিন্তু abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
যেমন - an M. Sc, an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC .
৫৫৮২০
Hamlet is --
উত্তর
a tragedy of Shakespeare
সমাধান
Hamlet হলো বিখ্যাত কবি, নাট্যকার William Shakespeare - এর একটি জনপ্রিয় Tragedy.
তার রচিত tragedy গুলো হলো - Hamlet, Macbeth, Othello, king lear etc.