T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2013-14
শিক্ষাবর্ষ
১২০
মিনিট
১৭৮
মোট প্রশ্ন
১৭৮
পূর্ণমান
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১

নিম্নের কোনটি মেঘনা নদীর উপনদী নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তিস্তা
সমাধান
বাংলাদেশের প্রশস্ততম ও গভীরতম নদী মেঘনা। উপনদীগুলোর মধ্যে সুরমা, কুশিয়ারা উল্লেখযোগ্য। মেঘনা নদীর উৎপত্তিস্থল আসামের লুসাই পাহাড়। মেঘনা নদীর প্রধান উপনদী- তিতাস, গোমতী, বাউলাই প্রভৃতি।
১২

বাংলাদেশের উপর দিয়ে নিম্নের কোন রেখাটি অতিক্রম করেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্কটক্রান্তি রেখা
সমাধান
বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। লন্ডনের গ্রীনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়।
১৩

বাংলাদেশ কয়টি প্রশাসনিক বিভাগে বিভক্ত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আট
সমাধান
বাংলাদেশ ৮টি প্রশাসনিক বিভাগে বিভক্ত এবং ৬৪টি জেলায় এর কার্যক্রম বিদ্যমান। স্থানীয় সরকার, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদে বিভক্ত আমাদের বাংলাদেশ।
১৪

নিম্নের কোনটি জলবায়ুর নিয়ামক নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নগরায়ন
সমাধান
যেসব অবস্থা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- সমুদ্রস্রোত, অক্ষাংশ, বৃষ্টিপাত, উচ্চতা, পর্বতের অবস্থান ইত্যাদি। কিন্তু নগরায়ন জলবায়ুর নিয়ামক নয়।
১৫

বাংলাদেশের কোন জেলায় চা উৎপাদন হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জামালপুর
সমাধান
১৮৪০ সালে প্রথম বাংলাদেশে চা ব্যবসা শুরু হয়। বর্তমানে ১৭০টি চা বাগান রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৌলভীবাজার, সিলেটে। ২০০০ সালে পঞ্চগড় জেলায় আধুনিক চা উৎপাদন হয়। কিন্তু জামালপুর জেলায় চা উৎপাদন হয় না।
১৬

বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আয় করার প্রধান রপ্তানি পণ্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তৈরি পোশাক
সমাধান
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয় করার প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। রপ্তানি আয়ের প্রায় ৮৫.৪৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এছাড়া চামড়া এবং ঔষধ এখন রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
১৭

কোন সালে সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৯৭
সমাধান
পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন যার আয়তন ১০ হাজার বর্গ কি.মি.। বাংলাদেশের অংশে রয়েছে ৬৫৭৭ বর্গ কি.মি. (৬৬%)। সুন্দরবনকে ৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দান করে।
১৮

মানচিত্রে স্কেল (বা মাননী) প্রদর্শনের পদ্ধতি মূলত কয় ধরনের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তিন ধরনের
সমাধান
মানচিত্রে স্কেল প্রদর্শনের পদ্ধতি মূলত তিন ধরনের সেগুলো হল- (i) বর্ণনামূলক (ii) রেখাচিত্র (iii) সংখ্যাত্মক ভগ্নাংশ।
১৯

আবেগের মূল নিয়ন্ত্রক হল-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাইপোথ্যালামাস
সমাধান
হাইপোথ্যালামাস মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আবেগ, ক্ষুধা, তৃষ্ণা, দেহের তাপমাত্রা ও হরমোন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এটি লিম্বিক সিস্টেমের সঙ্গে যুক্ত থেকে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণের মূল পরিচালক হিসেবে কাজ করে। অন্যান্য অংশগুলো আবেগ নিয়ন্ত্রণে সরাসরি ভূমিকা রাখে না। তাই সঠিক উত্তর A) হাইপোথ্যালামাস।
২০

রাতকানা রোগের সাথে সংশ্লিষ্ট কোষ হল-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রড
সমাধান
রড কোষ চোখের রেটিনায় থাকা একটি ফটোসেন্সিটিভ কোষ, যা অল্প আলোতে দেখতে কাজ করে। রড কোষের কার্যক্ষমতা হ্রাস পাওয়ার কারণেই মূলত রাতকানা রোগ হয়। রড কোষের কার্যক্ষমতা হ্রাস পায় ভিটামিন-এ ঘাটতির জন্য।