জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৩-১৪
মানবিক
2013-14
শিক্ষাবর্ষ
১২০
মিনিট
১৭৮
মোট প্রশ্ন
১৭৮
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১
ইমাম গাজ্জালী (রঃ) তাকওয়াকে কতটি স্তরে বিভক্ত করেছেন?
উত্তর
চারটি
সমাধান
ইমাম গাজ্জালী (রঃ) তাঁর বিখ্যাত গ্রন্থ ইহইয়াউ উলুমিদ্দিন গ্রন্থে তাকওয়ার চারটি স্তরের ব্যাখ্যা করেছেন। সেগুলো হলো : ০১. তাকওয়া আউয়াল বা তওবার স্তর। ০২. আশা-আকাঙ্ক্ষার স্তর বা তাকওয়া রাশিদ। ০৩. তাকওয়া শাকির বা আল্লাহভীতির স্তর। ০৪. তাকওয়া খাদির বা বিনীততার স্তর।
৩
কয়টি উটের মালিক হলে যাকাত ফরজ হয়?
উত্তর
৫টি
সমাধান
→ ৪০টি ছাগলের মালিক হলে একটি ছাগল যাকাত দিতে হয়। → ৩০টি বকরী বা গরু থাকলে একটি গরু যাকাত দিতে হয়। → ৫টি ভেড়া থাকলে একটি ভেড়া যাকাত দিতে হয়। → ৫টি উট থাকলে একটি উট যাকাত দিতে হয়।
৪
“উশর” শব্দের অর্থ কী?
উত্তর
এক দশমাংশ
সমাধান
উশর হলো উৎপাদিত ফসলের উপর নির্ধারিত যাকাত। যদি প্রাকৃতিক বৃষ্টির পানিতে ফসল উৎপন্ন হয় তাহলে উৎপাদিত ফসলের ১০% যাকাত দিতে হয়। আর যদি সে বা কৃত্রিম উপায়ে পানি দেওয়ার মাধ্যমে ফসল উৎপন্ন হয় তাহলে উৎপাদিত ফসলের ৫% যাকাত দিতে হয়।
৫
মিথ্যা বা জাল হাদিসকে বলে-
উত্তর
মওজু হাদিস
সমাধান
বর্ণনাকারীদের মধ্যে কেউ স্মৃতিশক্তিতে দুর্বল হলে তাকে মুনকার হাদিস বলে। → বর্ণনাকারী যদি মিথ্যাবাদী বা অবিশ্বস্ত হয়, তাহলে ঐ হাদিসকে মওজু হাদিস বলা হয়। মওজু হাদিস গ্রহণযোগ্য নয়।
৬
নামাজ হচ্ছে মুমিনের জন্য-
উত্তর
মিরাজ স্বরূপ
সমাধান
মিরাজে যেমন রাসূল (সঃ) আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন নামাজও তেমনি মুমিনের জন্য আল্লাহর সাক্ষাৎ স্বরূপ।
৭
হজ্জের জন্য ইহরাম বাঁধা-
উত্তর
ফরজ
সমাধান
হজ্জের ফরজ তিনটি। ০১. ইহরাম বাঁধা। ০২. আরাফাত বা ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। ০৩. তাওয়াফে জিয়ারত বা ৯-১২ জিলহজের মধ্যে কাবা শরীফের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা।
৯
নিম্নের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিনরাতি সমান থাকে?
উত্তর
২৩ সেপ্টেম্বর
সমাধান
২৩ সেপ্টেম্বর এবং ২১ মার্চ তারিখে পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়। কেননা এ সময় সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ২৩ সেপ্টেম্বরকে শরৎ বিষুব বলা হয়। পক্ষান্তরে ২১ জুন উত্তর গোলার্ধে দিন বড়, রাত ছোট।
১০
ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্রের নাম কি?
উত্তর
সিসমোগ্রাফ
সমাধান
ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্রের নাম সিসমোগ্রাফ। তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপের যন্ত্র হচ্ছে হাইড্রোগ্রাফ।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বানিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ ভর্তি পরীক্ষা ২০০১-০২
60 মিনিট
· ০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫
60 মিনিট
· ৯৬ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৪-১৫
60 মিনিট
· ১৭৯ প্রশ্ন
সব পরীক্ষা