জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৩-১৪
মানবিক
2013-14
শিক্ষাবর্ষ
১২০
মিনিট
১৭৮
মোট প্রশ্ন
১৭৮
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
৩১
কোন ভিটামিনের অভাবে রিকেটস হয়?
উত্তর
ভিটামিন-ডি
সমাধান
রিকেটস হলো একটি শারীরিক অবস্থা যার ফলে শিশুদের হাড়গুলো নরম ও দুর্বল হয়। উপসর্গগুলো- পা বাঁকা, শরীরের বৃদ্ধি থেমে যাওয়া, হাড়ের যন্ত্রণা, কপাল বড়ো ইত্যাদি। ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়।
৩২
শিশুকে কত মাস বয়স থেকে পরিপূরক খাবার দিতে হয়?
উত্তর
৬ মাস
সমাধান
শিশুদের ৬ থেকে ৮ মাস বয়স থেকে পরিপূরক খাবার দিতে হয়। জন্মের পর ৫ মাস পূর্ণ হওয়া পর্যন্ত মায়ের দুধই শিশুর সকল পুষ্টি চাহিদা পূরণ করে। কিন্তু এরপর শিশুর দৈহিক বৃদ্ধির সাথে সাথে পুষ্টি চাহিদাও বৃদ্ধি পায় তাই ৬ মাস পর থেকে পরিপূরক খাবার দিতে হয়।
৩৩
শিশুর আচরণগত সমস্যা কোনটি?
উত্তর
রোগে যাওয়া
সমাধান
শিশু আচরণের ব্যাধি, আচরণে যেকোনো বিচ্যুতি যা আক্রমণাত্মক বা ব্যাঘাতমূলক প্রকৃতির যা কয়েক মাসের বেশি সময় ধরে চলতে থাকে এবং যা শিশুর বয়সের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হয়। যেমন- অস্বাভাবিকভাবে রোগে যাওয়া।
৩৪
সামুদ্রিক মাছের কোনটি বেশি পাওয়া যায়?
উত্তর
আয়োডিন
সমাধান
সামুদ্রিক মাছ, যেমন- রূপচাঁদা, কোরাল, ট্যাংরা, টুনা, লইট্টা প্রভৃতিতে প্রচুর পরিমাণে আয়োডিন ছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ এবং ডি রয়েছে। সামুদ্রিক মাছ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
৩৫
রোগ প্রতিরোধক খাদ্য কোনগুলো?
উত্তর
শাকসবজি ও ফলমূল
সমাধান
শাকসবজি এবং ফলমূল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শাকসবজির নানা পুষ্টিগুণ আমাদের শরীরকে অনেক ব্যাধি থেকে মুক্ত রাখে।
৩৬
ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়?
উত্তর
স্কার্ভি
সমাধান
ভিটামিন সি (অ্যাসকরবিক এসিড) এর অভাবে স্কার্ভি রোগ হয়। তাছাড়া এর অভাবে মাড়ি ফোলে যায়, দেহের ওজন হ্রাস পায়, রক্তক্ষরণ হয়, দুর্বল লাগে এবং ক্ষত সারতে, ভাঙা হাড় জোড়া লাগতে দেরি হয়।
৩৭
বাংলাদেশে শিশু অপুষ্টির প্রধান কারণ কী?
উত্তর
B ও C উভয়ই
সমাধান
বাংলাদেশের লাখ লাখ শিশু অপুষ্টির শিকার। অপর্যাপ্ত খাদ্য গ্রহণ ও বারবার সংক্রমণের প্রভাব এবং শাকসবজি, ফলমূল এবং প্রোটিন যেমন ডিম, মাছ, মাংস এবং ডাল থেকে পর্যাপ্ত পুষ্টি না পাওয়া এবং খাদ্য সম্পর্কে অজ্ঞ ধারণা অপুষ্টির প্রধান কারণ।
৩৮
২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ—
উত্তর
১৪.৪৬ বিলিয়ন ডলার
সমাধান
২০১৪-১৫ অর্থ বছরে প্রাপ্ত রেমিট্যান্স ৩০.৩৩ বিলিয়ন মার্কিন ডলার (১০.৯১%)। রেমিটেন্স সংগ্রহে বাংলাদেশের অবস্থান ৭ম এবং বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সংযুক্ত আরব আমিরাত হতে। [পরিবর্তনশীল তথ্য]
৩৯
অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা—
উত্তর
ভূমি অক্ষের সাথে সমান্তরাল
সমাধান
দ্রব্যের দাম পরিবর্তন হওয়ার সাথে চাহিদার পরিবর্তনকে স্থিতিস্থাপকতা বলে। অসীম বা সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল।
৪০
রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর
সার্বভৌমত্ব
সমাধান
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান চারটি। যথা : ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। এর মধ্যে সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম ক্ষমতা তাই এটি রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বানিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ ভর্তি পরীক্ষা ২০০১-০২
60 মিনিট
· ০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫
60 মিনিট
· ৯৬ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় মানবিক বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০১৪-১৫
60 মিনিট
· ১৭৯ প্রশ্ন
সব পরীক্ষা