T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2013-14
শিক্ষাবর্ষ
১২০
মিনিট
১৭৮
মোট প্রশ্ন
১৭৮
পূর্ণমান
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
৮১

চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হলে ভারসাম্য দাম—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বৃদ্ধি পায়
সমাধান
চাহিদা রেখা ডানদিকে স্থানান্তরিত হলে চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু যোগান একই সাথে বৃদ্ধি না পাওয়ায় ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ উভয়ই বৃদ্ধি পায়।
৮২

চাহিদার স্থিতিস্থাপকতা বলতে বুঝায়—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা পরিবর্তন
৮৩

পরিপূরক দ্রব্যের দাম বৃদ্ধির ফলে মূল দ্রব্যের চাহিদা—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হ্রাস পায়
সমাধান
কোনো দ্রব্যের চাহিদা তার পরিপূরক দ্রব্যের দামের উপর নির্ভর করে। পরিপূরক দ্রব্যের দাম বেড়ে গেলে মূল দ্রব্যের চাহিদা কমে। যেমন: জ্বালানি তেলের দাম বেড়ে গেলে গাড়ির চাহিদা কমবে।
৮৪

কোন বাজার ব্যবস্থায় নতুন ফার্মের প্রবেশাধিকার নেই?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
একচেটিয়া বাজার
সমাধান
Monopoly বা একচেটিয়া বাজার ব্যবস্থায় একটি ফার্মের একাধিপত্য বিস্তার থাকে যেখানে নতুন ফার্মের প্রবেশাধিকার নেই।
৮৫

নিচের কোনটির পরিবর্তক দ্রব্য নেই?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লবণ
সমাধান
পরিবর্তক দ্রব্য হলো একটির বিকল্প অন্য দ্রব্য। চা-কফি, চাল-গম, চিনি-গুড়। তবে লবণ এর কোনো বিকল্প দ্রব্য নেই।
৮৬

ইমাম গাজ্জালী (রঃ) তাকওয়াকে কয়টি স্তরে বিভক্ত করেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চারটি
সমাধান
ইমাম গাজ্জালী (রঃ) তার বিখ্যাত গ্রন্থ ইহইয়াউ উলুমুদ্দিন গ্রন্থে তাকওয়ার চারটি স্তরের ব্যাখ্যা করেছেন।
৮৭

‘আদল’ শব্দের আভিধানিক অর্থ—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইনসাফ ও ন্যায় বিচার করা
৮৮

‘উশর’ শব্দের অর্থ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এক দশমাংশ
সমাধান
উশর হলো উৎপাদিত ফসলের উপর নির্ধারিত যাকাত।
৮৯

মিথ্যা বা জাল হাদিসকে বলে—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাওযু হাদিস
সমাধান
বর্ণনাকারী যদি মিথ্যাবাদী বা অবিশ্বস্ত হয়, তাহলে ঐ হাদিসকে মাওযু হাদিস বলা হয়।
৯০

নামাজ হচ্ছে মুমিনের জন্য—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিরাজ স্বরূপ
সমাধান
মিরাজে যেমন রাসুল (স:) আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন নামাজও তেমনি মুমিনের জন্য আল্লাহর সাক্ষাৎ স্বরূপ।