জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০২-০৩
বাণিজ্য
2002-03
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০০
মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১
অন্যের অপমান দেখার নেশা বড় নেশা বাক্যটি কোন রচনার?
উত্তর
একটি তুলসী গাছের কাহিনী
সমাধান
অন্যের অপমান দেখার নেশা বড় নেশা। বাক্যটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি তুলসী গাছের কাহিনী গল্পের অন্তর্গত।
২
যৌবনের গান এ যার উল্লেখ নেই
উত্তর
মার্কস
সমাধান
কাজী নজরুল ইসলামের 'যৌবনের গান' অভিভাষণে লেনিন, লক্ষ্মণ সেন, বখতিয়ার খলজি নামের উল্লেখ থাকলেও কার্ল মার্কসের নাম উল্লেখ নেই।
৩
সাহিত্যে খেলা প্রবন্ধে কোন চিন্তা প্রধান মনে হয়?
উত্তর
মনের খোরাক
সমাধান
প্রমথ চৌধুরীর 'সাহিত্যে খেলা' প্রবন্ধ অনুযায়ী সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়। তাঁর মতে, সাহিত্যের মানুষের মনের খোরাক যোগায়।
৪
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য- পঙক্তিটির রচয়িতা
উত্তর
সুকান্ত ভট্টাচার্য
সমাধান
সুকান্ত ভট্টাচার্য 'আঠারো বছর বয়স' কবিতায় আঠারো বছর বয়সের ইতিবাচক বৈশিষ্ট্যের জয়গান করেছেন। কবিতায় আঠারো বছর বয়সের আত্মোৎসর্গী মানসিকতা সম্পর্কে বলেছেন, প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য/সঁপে আত্মাকে শপথের কোলাহলে।
৫
কবর কবিতার মূলভাব
উত্তর
শোক
সমাধান
কবর জসীমউদ্দীনীর একটি বিখ্যাত কবিতা। প্রিয়জন হারানোর মর্মস্পর্শী স্মৃতিরচারণ কবিতাটির বিষয়বস্তু।
৬
বিম্দবার কর্জ দেওন মানা। পদ্মানদীর মাঝি উপন্যাসের উক্তি কার?
উত্তর
হোসেন মিয়ার
সমাধান
পদ্মা নদীর তীরবর্তী জেলে-জীবন নিয়ে রচিত মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'পদ্মানদীর মাঝি' (১৯৩৬)। কুবের, কপিলা, হোসেন মিয়া, রাসু, হীরু জ্যাঠা, শ্যামাদাস- এ উপন্যাসের চরিত্র।
৭
আমরা হচ্ছি পাহারাদ্দার। টুপি-পরা কসুর কলদ। রক্তাক্ত প্রান্তর নাটকে উক্তি কার?
উত্তর
বশিরের
সমাধান
'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২) নাটকের নাটকার মুনীর চৌধুরী। ১৭৬১ সালের ঐতিহাসিক পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে 'রক্তাক্ত প্রান্তর' নাটকটি রচিত।
৯
অভাবগ্রস্ত ছেলেটি তার দুরাবস্থা পূর্ণ নয়নে বর্ণনা করিল। -চলিত ভাষার এই বাক্যে মোট ভুলের সংখ্যা
উত্তর
৬টি
সমাধান
অুদ্ধ শব্দগুলোর শুদ্ধ রূপ : অভাবগ্রস্ত, দুরবস্থার, অশ্রুপূর্ণ, করল।
১০
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলিমের স্রোতখানি বাঁকা। 'সন্ধ্যারাগে' কোন কারক?
উত্তর
করণ
সমাধান
'সন্ধ্যারাগ' শব্দের অর্থ : সূর্যের পরে আকাশে দৃশ্যমান রক্তিমা আলোকচ্ছটা। এই আলোকচ্ছটায় ঝিলিমের স্রোত ঝিলিমিলি দেখায়। তাই এটি করণ কারক।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৮-০৯
60 মিনিট
· ১০০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৭-০৮
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৬-০৭
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৫-০৬
60 মিনিট
· ৯৬ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৪-০৫
60 মিনিট
· ১০৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৩-০৪
60 মিনিট
· ১০০ প্রশ্ন
সব পরীক্ষা