জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৪-০৫
বাণিজ্য
2004-05
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০৮
মোট প্রশ্ন
১০৮
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১
'আনন্দের ধর্ম এই যে তা সংক্রামক।' এই উক্তির রচয়িতা -
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
'সাহিত্যের খেলা' প্রবন্ধে প্রমথ চৌধুরী বলেছেন, "আনন্দের ধর্ম এই যে তা সংক্রামক।" 'সাহিত্যের খেলা' প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় 'সবুজপত্র' পত্রিকায়।
১২
'আমরা কি গভর্নমেন্টের লোক নাই?' একটি তুলসী গাছের কাহিনী' গল্পে উক্তি কার?
উত্তর
মোদাচ্ছেরের
সমাধান
সৈয়দ ওয়ালীউল্লাহর 'একটি তুলসী গাছের কাহিনী' গল্পটি দেশভাগের পটভূমিতে রচিত। গল্পে ঢাকার একটি পরিত্যক্ত বাড়ি দখল করে একদল লোক। পুলিশ এসে তাদেরকে সেই বাড়ি থেকে চলে যেতে বললে মকসুদ গলা বাড়িয়ে বলে, "আমরা কি গভর্নমেন্টের লোক নাই?"
১৩
'ও ব্যাটার বাদশাহি বরাত।' - 'ধন্যবাদ' কবিতায় 'ও ব্যাটা' কে?
উত্তর
জনৈক কেরানি
সমাধান
'ধন্যবাদ' কবিতাটি কবি আহসান হাবীবের রচিত। কবিতাটির গঠনরীতি অভিনব ও নাটকীয়তাপূর্ণ।
১৪
'সৌদামিনী মালো' গল্পে টাক-পড়া মাথা, ফর্সা লম্বাটে চেহারার অধিকারী?
উত্তর
ব্রাদার জন
সমাধান
'সৌদামিনী মালো' গল্পে 'টাক-পড়া মাথা, ফর্সা লম্বাটে চেহারা, গলায় ক্রস ঝুলছে।' বর্ণনার লোকটি ব্রাদার জন। উল্লেখ্য, 'সৌদামিনী মালো' গল্পটির লেখক সাহিত্যিক শওকত ওসমান।
১৫
কবি জসীমউদ্দীনের জন্ম-মৃত্যু সাল -
উত্তর
১৯০৩-১৯৭৬
সমাধান
পল্লীকবি জসীমউদ্দীন ১৯০৩ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলার পল্লীজীবন বা গ্রামীণ জীবনের আবহ, সহজ-সরল প্রাকৃতিক রূপ তাঁর কবিতার প্রধান উপজীব্য। কবি জসীমউদ্দীন ১৪ই মার্চ ১৯৭৬ খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন।
১৬
'ইন্দুলী' শব্দের অর্থ -
উত্তর
এক ধরনের গাছ
সমাধান
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত 'শকুন্তলা' উপন্যাসের উল্লেখকৃত 'ইন্দুলী' অর্থ : এক ধরনের গাছ, আশ্রমের শোভা বর্ধক তাপসতরু।
১৮
'সত্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় -
উত্তর
সৎ + য
সমাধান
য(ষ্য) প্রত্যয় দ্বারা গঠিত শব্দ : মনু + য(ষ্য) = মনুষ্য, সুন্দর + য(ষ্য) = সৌন্দর্য, নৌ + য = নাব্য, সেনা + য = সৈন্য, কবি + য = কাব্যা।
১৯
উপসর্গ গঠিত শব্দ -
উত্তর
আজন্ম
সমাধান
'আ' উপসর্গ দ্বারা গঠিত শব্দ : আকাঁড়া, আধোয়া, আগাছা, আকাম, আকালের।
২০
'রাত্রি'র সমার্থক শব্দ -
উত্তর
বিভাবরী
সমাধান
'রাত্রি' শব্দের সমার্থক শব্দ : অমা, অমানিশা, যামিনী, শর্বরী বিভাবরী, নিশি, ক্ষণদা, ত্রিয়ামা, তামসী। 'তমসা' অর্থ : অন্ধকার; 'নিশাকর' অর্থ : চাঁদ।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৮-০৯
60 মিনিট
· ১০০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৭-০৮
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৬-০৭
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৫-০৬
60 মিনিট
· ৯৬ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৩-০৪
60 মিনিট
· ১০০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০২-০৩
60 মিনিট
· ১০০ প্রশ্ন
সব পরীক্ষা