T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2005-06
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৯৬
মোট প্রশ্ন
৯৬
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

কপোল এর সমার্থক শব্দ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গাল
সমাধান
কপোল বলতে 'গাল' বোঝায়। যেমন: কপোল ভাসিয়া গেল নয়নের জলে। অর্থাৎ চোখের জলে গাল ভিজে গেল। এখানে 'কপোল' অর্থ 'গাল'। অন্যদিকে 'কপাল'-এর সমার্থক শব্দ : ললাট, ভাল, ভাগ্য, অদৃষ্ট, নিয়তি।
২

পদ হওয়ার রীতি

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাক্যে শব্দের ব্যবহার
সমাধান
বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত প্রত্যেকটি শব্দকেই পদ বলে। যেমন: এ কলমে (কলম + এ) ভালো লেখে।
৩

'হেম' শব্দের প্রকৃতি ও প্রত্যয়

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হেম + অ
সমাধান
হেম + অ = হেম। 'হেম' শব্দের অর্থ : স্বর্ণময়, সোনালি।
৪

ইতর প্রাণীর বহুবচনে ব্যবহৃত

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পাল
সমাধান
প্রাণিবাচক ও অপ্রাণিবাচক এবং ইতর প্রাণিবাচক ও উন্নত প্রাণিবাচক শব্দভেদে বিভিন্ন ধরনের বহুবচনবোধক প্রত্যয় ও সমষ্টিবোধক শব্দ যুক্ত হয়। ইতর প্রাণীর বহুবচনে পাল : গরুর পাল, ভেড়ার পাল। উন্নত প্রাণিবাচক শব্দে গণ, বৃন্দ, রা : দেবগণ, শিক্ষকবৃন্দ, ছাত্ররা।
৫

তৎপুরুষ সমাসের উদাহরণ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সাহিত্যবিশারদ
৬

'ছড়ার ছন্দ' নামে কথিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্বরবৃত
সমাধান
যে ছন্দে বদ্ধাক্ষর সবসময় একমাত্রার গণনা হয় এবং প্রত্যেক পর্বের প্রথম সারির আদিতে শ্বাসাঘাত পড়ে, তাকে স্বরবৃত্ত ছন্দ বলে। এ ছন্দকে দলবৃত্ত ছন্দ বা লৌকিক ছন্দ বা শ্বাসাঘাতপ্রধান ছন্দও বলে। এ ছন্দ বাংলা কবিতায় ছড়ার ছন্দ নামে পরিচিত।
৭

'আরবি' থেকে আগত শব্দ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তকলিফ
সমাধান
আরবি 'তকলিফ' শব্দের অর্থ : দুর্ভোগ, হয়রানি। ফারসি 'ফন্দিবাজ' শব্দের অর্থ : ফন্দি আঁটতে দক্ষ এমন, কৌশলী। বাংলা 'বাধা' শব্দের অর্থ : বিশাল, বড়ো। ফারসি 'উমেদার' শব্দের অর্থ : প্রত্যাশী, প্রার্থী, মোসাহেব।
৮

'একই গোত্রের অন্তর্ভুক্ত' একপদে হবে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সগোত্র
সমাধান
একই গোত্রের অন্তর্ভুক্ত, সমজাতীয় অর্থে 'সগোত্র' শব্দটি ব্যবহৃত হয়।
৯

'আঁটসাঁট' এর বিপরীতার্থক শব্দ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চলচলে
সমাধান
বিপরীত শব্দ : আঁটসাঁট - চলচলে, দৃঢ় - শিথিল, ঠুনকো - মজবুত, অচেতন - অচেন, কুটিল - সরল।
১০

'শিক্ষা হচ্ছে সেই বস্তু যাহা লোকে নিতান্ত অনীচ্ছা সত্ত্বেও গলাধকরণ করিতে বাধ্য হয়।' চলিত রীতির বাক্যটিতে ভুলের সংখ্যা

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পাঁচ
সমাধান
ভুল শব্দগুলোর শুদ্ধ রূপ : যা, অনিচ্ছা, সত্ত্বেও, গলাধঃকরণ, করতে।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৮-০৯ 60 মিনিট · ১০০ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৭-০৮ 60 মিনিট · ৯৮ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৬-০৭ 60 মিনিট · ৯৮ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৪-০৫ 60 মিনিট · ১০৮ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৩-০৪ 60 মিনিট · ১০০ প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০২-০৩ 60 মিনিট · ১০০ প্রশ্ন
সব পরীক্ষা