জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৯-১০
বাণিজ্য
2009-10
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০৬
মোট প্রশ্ন
১০৬
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১
মানুষ যখন খেলা করে তখন সে আনন্দ ব্যতীত অপর কোন ফলের আকাঙ্ক্ষা রাখে না উক্তিটি কার?
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রমথ চৌধুরী বলেছেন, "মানুষের দেহমনের সকল প্রকার ক্রিয়ার মধ্যে ক্রীড়া শ্রেষ্ঠ, কেননা তা উদ্দেশ্যহীন। মানুষ যখন খেলা করে, তখন সে আনন্দ ব্যতীত অপর কোনো ফলের আকাঙ্ক্ষা রাখে না।"
২
'একলা যেতে ভয় করবে না তো?' প্রশ্নবাচক বাক্যটির অস্তিবাচক রূপ –
উত্তর
একলা যেতে হবে নির্ভয়ে।
সমাধান
প্রশ্নবাচক বাক্যের অস্তিবাচক রূপ : তাঁর সম্বন্ধে জানা দরকার নয় কি? -> তাঁর সম্বন্ধে জানা দরকার। এরা কি অন্য জাতের মানুষ নয়? -> এরা অন্য জাতের মানুষ। ফুল কি সকলেই ভালোবাস না? -> ফুল সকলেই ভালোবাসে।
৩
নিচের কোনটি স্বরসঙ্গতির উদাহরণ?
উত্তর
মুলা > মুলো
সমাধান
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন : দেশি > দিশি >, বিলাতি > বিলিতি, মুলা > মুলো। উল্লেখ্য, রত্ন > রতন (মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ), বাক্য > বাইক্যা (অপিনিহিতি), দুধ > দুত (ব্যঞ্জন বিকৃতি)।
৪
'সূর্য' এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর
বিবস্বান
সমাধান
সমার্থক শব্দ : সূর্য : অংশুধর, অংশুমান, অর্ক, আদিত্য, আফতাব, বালার্ক, বিবস্বান, ভানু। পৃথিবী : মোদিনী, মহি, ক্ষিতি, ইলা, ধরা, শ্যামা, অদিতি, ধরণী, সসাগরা। বাতাস : পবন, মরুত, মারুত, মারুত, অনিল, বাত, বায়, অগ্নিসখ, গন্ধবহ। সাপে : অহি, ভুজগ, ভুজঙ্গ, উরগ, পণগ, কাকোদর, আশীবিষ।
৫
'একটি তুলসী গাছের কাহিনী' গল্পে কার বাগানের শখ ছিল?
উত্তর
মতিন
সমাধান
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত 'একটি তুলসী গাছের কাহিনী' গল্পে মতিনের বাগান করার শখ ছিল। প্রাসঙ্গিক অংশ : "বিশেষ করে মতিন। তার বাগানের বড় শখ, যদিও আজ পর্যন্ত তা কল্পনাতেই পুষ্ট হয়েচে।"
৬
'কী সহজে গেল বলা' এই বাক্যে 'কী' ব্যবহৃত হয়েছে –
উত্তর
বিশেষণরূপে
সমাধান
'কী' শব্দটির একটি লক্ষণীয় দিক হচ্ছে বিশেষণ হিসেবে এর ব্যবহার। যেমন : এই যে আসুন, তারপর কী খবর?; নিজেই চমকে উঠি, কী নিশ্পূহ, কেমন শীতল। আবার ক্রিয়া বিশষেণের বিশেষণ হিসেবে 'কী' ব্যবহৃত হয়ে থাকে। যেমন : কী সহজে গেল বলা।
৭
'তীর্থের কাক' বাগধারার অর্থ –
উত্তর
প্রতীক্ষাকাতর ব্যক্তি
সমাধান
বাগধারা ও অর্থ : তালকানা (কাণ্ডজ্ঞানহীন হওয়া), তালপাতার সেপাই (ক্ষীণজীবী, ছিপছিপে), তেল মাখানো (তোষামোদ করা), তডিঘড়ি (দ্রুত)।
৮
মল্লিকদের বাগানে কাঞ্চনগাছে কী রঙের ফুল ফুটেছিল?
উত্তর
গোলাপি
সমাধান
রবীন্দ্রনাথ ঠাকুরের 'হেমন্তী' গল্পটি প্রমথ চৌধুরী সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। গল্পের একটি অংশে বলা হয়েছে, "আমার ঘরের সম্মুখে আঙিনার উত্তর দিকে অন্তঃপুরে উঠিবার একটা সিঁড়ি। তাহারই গায়ে গায়ে মাঝে মাঝে গারাদের-দেওয়া এক একটা জানালা। দেখি তাহারই একটি জানলায় হেম টুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া। সেদিকে মল্লিকদের বাগানে কাঞ্চনগাছ গোলাপি ফুলে আছেন।"
১০
'সহজতর' এর শুদ্ধ উচ্চারণ –
উত্তর
সহোজতর
সমাধান
কয়েকটি শব্দের প্রমিত উচ্চারণ : সতী (শোতি), সমীচীন (শোমিচিন), সহ্য (শোজবো), সর্বত্র (শ্রবোত্ৰো)।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৮-০৯
60 মিনিট
· ১০০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৭-০৮
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৬-০৭
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৫-০৬
60 মিনিট
· ৯৬ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৪-০৫
60 মিনিট
· ১০৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৩-০৪
60 মিনিট
· ১০০ প্রশ্ন
সব পরীক্ষা