জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০১০-১১
বাণিজ্য
2010-11
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০০
মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১
'একটি তুলসী গাছের কাহিনীর' মতিন একসময় কাজ করত -
উত্তর
রেলওয়েতে
সমাধান
'একটি তুলসী গাছের কাহিনী' গল্পের মতিন এক সময়ে রেলওয়েতে কাজ করত। মতিনের বাগান করার শখ ছিল।
২
'কবর' কবিতার দাদু নাতনীকে বিয়ে দিয়েছিলেন -
উত্তর
মিঞা বাড়িতে
সমাধান
'কবর' কবিতায় প্রিয়জন হারানোর কষ্টকর স্মৃতি বর্ণিত হয়েছে একজন বৃদ্ধ দাদু ও তার অলক্ষ্য নাতির সাথে। 'কবর' কবিতাটির রচয়িতা জসীমউদ্দীন।
৩
কোনটি স্ত্রীবাচক শব্দ?
উত্তর
মহতী
সমাধান
লিঙ্গান্তর: মহৎ - মহতী, যোগী - যোগিনী, মায়াবী - মায়াবিনী, মেধাবী - মেধাবিনী, ধনী - ধনীনি।
৪
'যোগরূঢ়' শব্দ কোনটি?
উত্তর
তুরঙ্গম
সমাধান
সমাসনিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন : তুরঙ্গম - 'যা তাড়াতাড়ি যায়' এমন অর্থ পরিত্যাগ করে একমাত্র 'ঘোড়া' অর্থেই ব্যবহৃত হয়। উল্লেখ্য, 'হস্তী' রূঢ় শব্দ, 'দোহিত্ৰ' ও 'গোলাপী' যৌগিক শব্দ।
৫
'অধারাম' শব্দে কোন উৎসের উপসর্গ ব্যবহৃত হয়েছে?
উত্তর
বাংলা
সমাধান
বাংলা উপসর্গ ২১টি। যথা: অ, অমা, অজ, অনা, আ, আন, আড়, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
৬
'বাতাবি নেবুর' ফুলের কথা আছে কোন কবিতায়?
উত্তর
তাহারেেই পড়ে মনে
সমাধান
সুফিয়া কামালের 'তাহারেেই পড়ে মনে' কবিতায় বাতাবি নেবুর কথা উল্লেখ আছে। প্রাসঙ্গিক অংশ: -"কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-/ "দক্ষিণ দুয়ার গেছে খুলি?/ বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?/ দক্ষিণা সমীর তার গন্ধে রয়েছে কি অধীর আকুল?"
৭
'ওরে বাছা, মাতৃকোখে রতনের রাজি' এর 'বাছা' শব্দটি -
উত্তর
দেশি
সমাধান
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। 'বাছা' শব্দটি সংস্কৃত 'বৎস' থেকে এসেছে।
৮
'কুকুট' শব্দের অর্থ -
উত্তর
মোরগ
সমাধান
শব্দের অর্থ : সারমেয় = কুকুর, পরভৃত = কোকিল, কুকুট = মোরগ, কাঁকড়া = কর্কট।
৯
Domain -এর বাংলা পরিভাষা -
উত্তর
রাজ্য
সমাধান
গুরুত্বপূর্ণ পরিভাষা : Dockyard = পোতশ্রয়, Dowry = যৌতুক, Drought = খরা, Downstream = ভাটি, Dyarchy = দ্বৈতশাসন।
১০
'মোহনিদ্রা' কোন সমাসের উদাহরণ?
উত্তর
কর্মধারয়
সমাধান
কর্মধারয় সমাসের কয়েকটি উদাহরণ : মোহ রূপ নিদ্রা = মোহনিদ্রা, পরান রূপ পাখি = পরানপাখি, প্রাণ রূপ প্রিয় = প্রাণপ্রিয়, সুখ রূপ সাগর = সুখসাগর।
সম্পর্কিত পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০১২-১৩
60 মিনিট
· ০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০১১-১২
60 মিনিট
· ৯০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৯-১০
60 মিনিট
· ১০৬ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৮-০৯
60 মিনিট
· ১০০ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৭-০৮
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ অর্নাস ১ম বর্ষ ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান ২০০৬-০৭
60 মিনিট
· ৯৮ প্রশ্ন
সব পরীক্ষা