T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2019
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৮৯
মোট প্রশ্ন
৮৯
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

কোন শব্দটি ফারসি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নালিশ
সমাধান
'নালিশ' ফারসি শব্দ। ফারসি ভাষার আরও কয়েকটি শব্দ- নামাজ, রোজা, চশমা, দফতর, দরবার, দোকান, আমদানি, রফদানি, নমুনা, হাঙ্গামা। 'এজলাস' ও 'খারিজ' আরবি শব্দ এবং 'কার্তুজ' ফরাসি শব্দ।
২

'বসুন্ধরণ' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সমাধান
'বসুন্ধরণ' পত্রিকার সম্পাদক ছিলেন বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭২ সালে পত্রিকাতি প্রথম প্রকাশিত হয়। তার মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুরও পত্রিকাতি সম্পাদনা করেন। প্রমথ চৌধুরী সম্পাদিত বিখ্যাত পত্রিকা 'সবুজপত্র' (১৯১৪)।
৩

অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশে মাথাপিছু জিডিপি'র পরিমাণ (মার্কিন ডলার)-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1827
সমাধান
[Note : অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপি'র পরিমাণ ২,৭২৩ মার্কিন ডলার। আর মাথাপিছু আয় ২,৮২৮ মার্কিন ডলার।]
৪

তারামন বিবি কত নম্বর সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
11
সমাধান

তারামন বিবি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন ১১ নম্বর সেক্টর থেকে। বিষয়টি মনে রাখা খুব সহজ:

  • তারামন বিবি ছিলেন একজন অকুতোভয় নারী মুক্তিযোদ্ধা, যিনি মূলত ময়মনসিংহ ও জামালপুর অঞ্চলে যুদ্ধ করেছিলেন।
  • এই অঞ্চলটি তৎকালীন মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের অধীনে ছিল।
  • তিনি তার সাহসিকতার জন্য 'বীর প্রতীক' খেতাবে ভূষিত হন।

তাই সঠিক উত্তর হলো ১১। এই সেক্টরের কমান্ডার ছিলেন কর্নেল আবু তাহের।

৫

বাংলাদেশ তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ব্র্যাক অন্বেষা
সমাধান
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ জুন ২০১৭ 'স্পেস এক্স' ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের লক্ষ্যে উৎক্ষেপণ করে বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট 'ব্র্যাক অন্বেষা'। জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্যাটেলাইট 'অন্বেষা' তৈরি করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম অন্তরা, আব্দুল্লাহ হিল কাফি ও মাইসুন ইবনে মনোয়ার।
৬

বিশ্বব্যাংককে বাংলাদেশেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১ জুলাই ২০১৫
সমাধান
বিশ্বব্যাংককে প্রতিবছর আন্তর্জাতিক মূল্যস্ফীতি বিবেচনা করে কোন দেশকে কী পরিমাণ ঋণ দেওয়া হবে, সেটা নির্ধারণ করতে সদস্য দেশগুলোকে চার ভাগে ভাগ করে, যেমন-নিম্ন আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ, উচ্চ মধ্যম আয়ের দেশ ও উচ্চ আয়ের দেশ। ১ জুলাই ২০১৫ বিশ্বব্যাংককে সারাবিশ্বকে একযোগে যে তালিকা প্রকাশ করে তাতে নিম্ন থেকে নিম্ন মধ্যম আয়ে ৪টি দেশের উত্তরণ ঘটে, যথা- বাংলাদেশ, কেনিয়া, মিয়ানমার, তাজিকিস্তান।
৭

সম্প্রতি জাপানে সংঘটিত ঘূর্ণিঝড়ের নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাগিবিস
সমাধান
১৮ সেপ্টেম্বর জাপানের কিউশু দ্বীপে ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী টাইফুন নানমাডল আঘাত হানে। জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এ টাইফুনের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৫৫ কিমি।
৮

আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত জন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
15
সমাধান

আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা হলো ১৫ জন। বিষয়টি মনে রাখা খুব সহজ:

  • আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) গঠনতন্ত্র অনুযায়ী, এখানে মোট বিচারকের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে।
  • এই ১৫ জন বিচারক বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হন এবং তারা ৯ বছরের জন্য দায়িত্ব পালন করেন।
  • তাদের মূল কাজ হলো বিভিন্ন দেশের মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করা এবং আন্তর্জাতিক আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা।

সহজ কথায়, এই ১৫ জন বিচারকই আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করেন।

৯

জাপান ও রাশিয়ার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কুরিল দ্বীপপুঞ্জ
সমাধান
রাশিয়ার পূর্ব উপকূলের কাছে অবস্থিত কূটি ছোট বড় আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত কুড়িল দ্বীপপুঞ্জ। এটি ওখটস্ক সাগরকে প্রশান্ত মহাসাগর থেকে পৃথক করেছে। এ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ বিরোধের শুরু হয়।
১০

Persona-non-grata কোন শ্রেণির ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কূটনৈতিক
সমাধান
Persona-non-grata (অগ্রহণযোগ্য ব্যক্তি/ অবাঞ্ছিত ব্যক্তি) পরিভাষাটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত। সাধারণত কোনো কূটনীতিক যে দেশে নিযুক্ত হন, তিনি যদি সেই দেশের সরকারের নিকট গ্রহণযোগ্য না হন তখন তাকে Persona-non-grata বা অবাঞ্ছিত ব্যক্তি বলা হয়।