উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
ব্র্যাক অন্বেষা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ৪ জুন ২০১৭ 'স্পেস এক্স' ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের লক্ষ্যে উৎক্ষেপণ করে বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট 'ব্র্যাক অন্বেষা'। জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্যাটেলাইট 'অন্বেষা' তৈরি করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী রায়হানা শামস ইসলাম অন্তরা, আব্দুল্লাহ হিল কাফি ও মাইসুন ইবনে মনোয়ার।