T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2021
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০০
মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে। এ বাক্যে 'তাই' কোন প্রকার অব্যয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সংযোজক
সমাধান
যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যাশ্রিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোগ ঘটায় তাকে সংযোজক অব্যয় বলে। যেমন— তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে। উক্তপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। এরূপ— আর অধিকন্তু, সুতরাং শব্দগুলো সংযোজক অব্যয়।
২

'নিমরাজি' শব্দে 'নিম' কোন ভাষার উপসর্গ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফারসি
সমাধান
'নিমরাজি' শব্দের 'নিম' ফারসি ভাষার উপসর্গ। আরও কিছু ফারসি উপসর্গ— কার, দর, ফি, বদ, বর, বে। শব্দে প্রয়োগ— নিমখুন, কারখানা, বদমেজাজ, বরখাস্ত। আরবি উপসর্গ— আম, খাস, লা, গর। উর্দু ও হিন্দি উপসর্গ— হর, হরেক। তৎসম উপসর্গ মোট ২০টি। কয়েকটি তৎসম উপসর্গ— প্র, পরা, অপ, সম, নি, অব, দূর, পরি, অতি ইত্যাদি।
৩

'বাঘে-মহিষে একঘাটে জল খায়'-এ বাক্যে 'বাঘে-মহিষে' কোন ধরনের কর্তা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ব্যতিহার কর্তা
সমাধান
কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন— 'বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।' 'রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত।' অন্যদিকে 'শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন।' এ বাক্য 'শিক্ষক' প্রযোজক কর্তা এবং 'ছাত্র' প্রযোজ্য কর্তা। নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করলে মুখ্য কর্তা। যেমন— ছেলেরা ফুটবল খেলছে।
৪

'ছিঃ ছিঃ, তার সঙ্গে আর পারলে না।'— এ বাক্যে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লজ্জা
সমাধান
'ছিঃ ছিঃ' একটি অব্যয় জাতীয় শব্দ; যা ঘৃণা, নিন্দা বা লজ্জা প্রকাশে ব্যবহৃত হয়। যেমন— ছিঃ ছিঃ, তার সঙ্গে আর পারলে না। এ বাক্যে 'ছিঃ ছিঃ' লজ্জা প্রকাশে ব্যবহৃত হয়েছে।
৫

'বাংলাদেশ' শব্দে কয়টি অক্ষর?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তিন
সমাধান
অক্ষর হচ্ছে বায়যন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। যেমন— বাংলাদেশ শব্দটি 'বাং-লা-দেশ' তিনটি অক্ষর দ্বারা গঠিত। তবে বর্ণের হিসাব আলাদা। বাংলাদেশ শব্দে বর্ণ সংখ্যা ৫টি। আরও কিছু শব্দের অক্ষর বিন্যাস— বণু + ধন = বন্ধন, কম-পিউ-টার = কম্পিউটার।
৬

কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাব্যঅনুবাদ করেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রুবাইয়াত-ই-ওমর খৈয়াম
সমাধান
ইরানের কবি ওমর খৈয়াম-এর রুবাই বা কবিতা অনুবাদের মাধ্যমে নজরুল ইসলাম রচনা করেন 'রুবাইয়াত-ই-ওমর খৈয়াম' গ্রন্থ। অন্যদিকে 'চক্রবাক' ও 'বিষের বাঁশি' তার রচিত কাব্যগ্রন্থ এবং 'শিউলিমালা' গল্পগ্রন্থ।
৭

'দু-একটা উইকেট পড়লে কী হবে, কেউ না কেউ নিশ্চয় দাঁড়িয়ে যাবে।'— এ বাক্যে 'কেউ না কেউ' কোন ধরনের সর্বনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অনির্দিষ্টক
সমাধান
যেসব সর্বনাম পদ কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ভাবের পরিবর্তে ব্যবহৃত হয়, তাদের অনির্দিষ্টক সর্বনাম বলে। যেমন— কেউ, যে কেউ, আর কেউ, কিছু, কেহ, অমুক, কোনো কিচ্ছু ইত্যাদি। বাক্যে প্রয়োগ— দু-একটা উইকেট পড়লে কী হবে, কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। যে কেউ সামনে গিয়ে দাঁড়াতে পারো।
৮

'Invigilator' শব্দের বাংলা পরিভাষা—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পরিরক্ষক
সমাধান
Invigilator শব্দের বাংলা পরিভাষা পরিরক্ষক। অন্যদিকে counsel- পরামর্শক, care-taker- তত্ত্বাবদায়ক এবং examiner-এর বাংলা পরিভাষা- পরীক্ষক।
৯

বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বীরাঙ্গনা
সমাধান
মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা' বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এটি একটি অমিত্রাক্ষর ছন্দের পত্রকাব্য।
১০

'চলে মুসাফির' কবি জসীমউদ্দীনের কোন শ্রেণির সাহিত্য রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভ্রমণকাহিনী
সমাধান
'চলে মুসাফির' জসীমউদ্দীনের ভ্রমণকাহিনী জাতীয় রচনা। তার রচিত আরও দুটি ভ্রমণকাহিনী- হলদে পরীর দেশ ও যে দেশে মানুষ বড়। শিমুলত্থ গ্রন্থ- এক পয়সার বাঁশি, ডালিম কুমার। উপন্যাস- বোবা কাহিনী। নাটক- বেদের মেয়ে, গ্রামের মায়া, পদ্মাপাড়, মধুমালা।