উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
ব্যাখ্যা ও সঠিক সমাধান
উত্তর:
ব্যতিহার কর্তা
কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন— 'বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।' 'রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত।' অন্যদিকে 'শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন।' এ বাক্য 'শিক্ষক' প্রযোজক কর্তা এবং 'ছাত্র' প্রযোজ্য কর্তা। নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করলে মুখ্য কর্তা। যেমন— ছেলেরা ফুটবল খেলছে।