T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2011
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০০
মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১১

বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গীতিকবিতা
সমাধান
বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ‘চর্যাপদ’ যা মূলত গানের সংকলন। ড. সুনীতিকুমার প্রথম এটিকে বাংলা ভাষায় রচিত প্রাচীন কাব্য বলে প্রমাণ করেন। এরপরে অন্ধকার যুগে রচিত শূন্যপুরাণ, সেক শুভোদয়া প্রভৃতি ধর্মপূজা, প্রেমা - সঙ্গীত ইত্যাদি নিয়ে রচিত কাব্য। এছাড়া মধ্যযুগে রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্যসহ অনুবাদ সাহিত্য, জীবনী সাহিত্য, নাথ সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান সবই গীতিকাব্য, কোষ রচিত হয়েছিল। মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে আর কেউ বাংলা গদ্যে কিছু রচনা করেনি। তখন গদ্য কেবল মাত্র দলিল - দস্তাবেজেই সীমাবদ্ধ ছিল। তাই এখন পর্যন্ত গীতি কবিতাই বাংলা সাহিত্যে সর্বাধিক সমৃদ্ধ ধারা।
১২

কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অগ্নিবীণা
সমাধান
'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। কিন্তু দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ। বারটি কবিতার সমাহারে কলকাতার আর্য পাবলিশিং হাউস থেকে ১৯২২ সালের অক্টোবর মাসে প্রকাশিত এই কাব্যের অন্যতম ও জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। কাব্যটির প্রথম সংস্করণের প্রচ্ছদ পরিকল্পনায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থটি উৎসর্গ করা হয় ব্রিটিশবিরোধী বাঙালি বারীন্দ্রকুমার ঘোষকে।
১৩

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সুলতানার স্বপ্ন
সমাধান
মুসলিম তথা উপমহাদেশীয় নারী জাতির মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা Sultana's Dream (১৯২২)। এছাড়া তার অন্যান্য রচনাবলী: মতিচূর প্রথম খণ্ড (১৯০৪), মতিচূর দ্বিতীয় খণ্ড (১৯২২), পদ্মরাগ (১৯২৮), অবরোধ-বাসিনী (১৯৩১)।
১৪

রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
১৫

'হাজার নদী গ্রেনেড' এর লেখক—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সেলিনা হোসেন
সমাধান
কথাশিল্পী সেলিনা হোসেন রচিত উপন্যাস 'হাজার নদী গ্রেনেড' (১৯৭৬)। তার রচিত 'হাজার নদী গ্রেনেড' ও 'পোামাকড়ের ঘরবসতি' উপন্যাস দুটি নিয়ে আলাদা আলাদা চলচ্চিত্র নির্মিত হয়েছে।
১৬

'সূর্যদীঘল বাড়ী' কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আবু ইসহাক
সমাধান
উপন্যাসিক আবু ইসহাকের উল্লেখযোগ্য উপন্যাস 'সূর্যদীঘল বাড়ী' (১৯৫৫)। বাংলার গ্রাম জীবনের বিধ্বস্ত দলিল এই উপন্যাস।
১৭

'সবুজপত্র' বাংলা সাহিত্যে কোন ভাষাীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চলিতভাষা
সমাধান
প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' প্রকাশিত হয়। সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতি প্রবর্তনের মাধ্যমে বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম। সাহিত্যজগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরি করে।
১৮

'অপু ও দুর্গা' চরিত্র দুটি কোন উপন্যাসের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পথের পাঁচালী
সমাধান
বিভূতীভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'পথের পাঁচালী' (১৯২৯) বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ বিশেষ। উপন্যাসটি ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয়ে প্রকাশিত হয়।
১৯

'ময়মনসিংহ গীতিকা' সংগ্রহ করেন—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ড. দীনেশচন্দ্র সেন
সমাধান
ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষণকতায় এই গীতিকা সংগৃহীত হয়। ১৯২৩ খ্রিস্টাব্দে এগুলো প্রকাশ করা হয়। 'ময়মনসিংহ গীতিকা' বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়। মূলত মাঠ পর্যায়ে চন্দ্রকুমার দে এর সংগ্রাহক ছিলেন।
২০

'খোয়াবনামা' গ্রন্থের রচয়িতা—

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আখতারুজ্জামান ইলিয়াস
সমাধান
কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস 'খোয়াবনামা' (১৯৯৬)। তার অন্য একটি উল্লেখযোগ্য উপন্যাস হলো: ছিলকোঠার সেপাই (১৯৮৭)। আনোয়ার পাশার মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস 'রাইফেল রোটি আওরাত'। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত গান 'আমার ভায়ের রক্তে.....' আবদুল গাফফার চৌধুরীর অমর কর্ম।