পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) (০৬.০৫.২০১১)
2011
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
১০০
মোট প্রশ্ন
১০০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি'র রচয়িতা কে?
উত্তর
আবদুল গাফফার চৌধুরী
সমাধান
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে আবদুল গাফফার চৌধুরী রচিত গানটি প্রথম প্রকাশিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) গ্রন্থে। গানটির সুরকার আলতাফ মাহমুদ। শামসুর রাহমানের বিখ্যাত কবিতা 'স্বাধীনতা তুমি' যা 'বন্দী শিবির থেকে' নামক কাব্যগ্রন্থের অন্তর্গত।
২
ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
উত্তর
জিজির
সমাধান
'জিজির' (১৯২৮) কাজী নজরুল ইসলামের জীবনমূলক বিদ্রোহী কাব্য। 'সাত সাগরের মাঝি' (১৯৪৪) ফররুখ আহমদের ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত কাব্য। 'দিলরূবা' (১৯৩৩) আবদুল কাদির রচিত প্রেমপ্রধান কবিতা এবং 'নুরনামা' আবদুল হাকিমের বাংলা ভাষার গুণকীর্তনমূলক কাব্য।
৩
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
উত্তর
বিহারীলাল চক্রবর্তী
সমাধান
আধুনিক গীতিকবিতার স্রষ্টা বিহারীলাল চক্রবর্তীকে বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয়। গীতিকবিতার ক্ষেত্রে বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথের গুরু হিসেবে খ্যাত। রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র যথাক্রমে 'বিশ্বকবি' এবং 'বিদ্যাসাগর' নামে খ্যাত। এছাড়া রাজশেখর বসু 'পরশুরাম' ছদ্মনামে পরিচিত।
৪
'কবিঙ্কন' কার উপাধি?
উত্তর
মুকুন্দরাম চক্রবর্তী
সমাধান
দুঃখ বর্ণনার কবি মুকুন্দরাম চক্রবর্তী 'কবিঙ্কন' উপাধি লাভ করেন তার রচনার স্বীকৃতিস্বরূপ। মালাধর বসুর উপাধি 'গুণরাজ খান'। মধুসূদন দত্ত খ্রিষ্টধর্মে দীক্ষা নিয়ে 'মাইকেল' উপাধি গ্রহণ করেন।
৫
বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?
উত্তর
ব্রজবুলি
সমাধান
'ব্রজবুলি' হচ্ছে মৈথিলি ও বাংলার মিশ্রণে গঠিত এক মধুর সাহিত্যিক ভাষা। এটি হচ্ছে কৃত্রিম মিশ্র ভাষা। ব্রজবুলি কখনো মুখের ভাষা ছিল না; সাহিত্যকর্ম ব্যতীত অন্যত্রে এর ব্যবহারও নেই। মিখিলার কবি বিদ্যাপতি এ ভাষার সৃষ্টি। অর্থাৎ বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন।
৬
যুগসন্ধিক্ষণের কবি কে?
উত্তর
ঈশ্বর গুপ্ত
সমাধান
বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ প্রতিনিধি ভারতচন্দ্র এবং আধুনিক যুগের প্রথম প্রতিনিধি মাইকেল মধুসূদন। এই দুই মনীষীর মধ্যবর্তীকালে ঈশ্বর গুপ্তের আবির্ভাব। তার রচনায় মধ্যযুগের কাব্য-বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা-বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায় বলে তিনি যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত।
৭
"যে সব বদ্দেতে জন্মি হিংস্বে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি" —কার লেখা?
উত্তর
আবদুল হাকিম
সমাধান
পঙ্ক্তি দুটি আবদুল হাকিমের 'নুরনামা' কাব্যগ্রন্থ থেকে সংকলিত 'বঙ্গবাণী' কবিতার। মধ্যযুগে বাঙালি মুসলমানগণ মাতৃভাষা বাংলাকে নিজেদের মনে না করে ফারসি-আরবি-উর্দু আপন ভাষা মনে করতো। এই ধরনের পরভাষা প্রীতিকে আঘাত করার জন্য কবি এ ধরনের পঙ্ক্তি রচনা করেন।
৮
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?
উত্তর
গোরা
সমাধান
এখানে সঠিক উত্তর হলো গোরা। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ ও বিখ্যাত এই উপন্যাসটি মূলত একটি রাজনৈতিক ও দার্শনিক উপন্যাস। এই উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ তৎকালীন ভারতীয় সমাজ, রাজনীতি, ধর্মীয় গোঁড়ামি এবং স্বাদেশিকতার এক গভীর চিত্র ফুটিয়ে তুলেছেন, যেখানে 'গোরা' চরিত্রের মধ্য দিয়ে ভারতীয়তত্ত্ব ও জাতীয়তাবাদের এক অনন্য রূপ প্রকাশ পেয়েছে।
৯
'সোনালী কাবিন' এর রচয়িতা কে?
উত্তর
আল মাহমুদ
সমাধান
কবি আল মাহমুদ ১৯৭৩ সালে 'সোনালী কাবিন' কাব্যগ্রন্থ প্রকাশ করেন। তার রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হলো : লোক লোকান্তর (১৩৭০), কালের কলস (১৩৭৩), বখতিয়ারের ঘোড়া (১৯৮৪), আরব্য রজনীর রাজহাস (১৯৮৬), একচক্ষু হরিণ (১৯৮৯)।
১০
"আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" —চরণটি কার কাব্য থেকে নেয়া?
উত্তর
ভারতচন্দ্র রায়গুণাকর
সমাধান
নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র রায় গুণাকর এই উক্তিটি রচনা করেন। তিনি ঈশ্বরী পাটনী চরিত্রের মুখ দিয়ে এই কথা বলিয়েছেন।
সম্পর্কিত পরীক্ষা
পরিবেশ অধিদপ্তরে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২০
45 মিনিট
· ৬৭ প্রশ্ন
পরিবেশ অধিদপ্তরে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ১২-০৬-২০২৬
60 মিনিট
· ৮৭ প্রশ্ন
পরিবেশ অধিদপ্তরে নমুনা সংগ্রহকারী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৬-০৬-১৯
60 মিনিট
· ৯১ প্রশ্ন
পরিবেশ অধিদপ্তরে অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২৩ (গ্রেড-১৬)
45 মিনিট
· ৬১ প্রশ্ন
সব পরীক্ষা