প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক (০৫.০৪.২০১৯)
2019
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৮০
মোট প্রশ্ন
৮০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১২
কোনটি নাম ধাতু?
উত্তর
ঘুমা
সমাধান
বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে 'আ' প্রত্যয় যোগ করে যে নতুন ধাতুটির গঠিত হয় তারাই নাম ধাতু। যেমন—সে ঘুমাচ্ছে। 'ঘুয' থেকে নাম ধাতু 'ঘুমা'।
১৪
কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?
উত্তর
শতাব্দী
সমাধান
সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন- শত অদের সমাহার = শতাব্দী। এরূপ : চৌরাস্তা, তেমাথা, পঞ্চবতী ইত্যাদি।
১৫
'শির ঝির করে বাতাস বইছে।' এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে?
উত্তর
ধ্বনিব্যঞ্জনা
সমাধান
শির ঝির করে বাতাস বইছে। এখানে অব্যয়ের দ্বিরুক্তি 'শির ঝির' দ্বারা ধ্বনিব্যঞ্জনা প্রকাশ করেছে।
১৭
কোন বাগধারাটির অর্থ 'নিতান্ত অলস'?
উত্তর
গোঁফ খেজুরে
সমাধান
'গোঁফ খেজুরে' বাগধারার অর্থ নিতান্ত অলস। খয়ের খাঁ, কেতাদুরস্ত ও ছাপোষা বাগধারাগুলোর অর্থ যথাক্রমে- চাটুকার, পরিপাটি ও অত্যন্ত গরিব।
১৮
'হস্তি'-এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে?
উত্তর
যূথ
সমাধান
যূথ ও পাল শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। যেমন- হস্তীযূথ, গরুর পাল। 'আবলি' ও 'নিচয়' অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। 'রা' কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে 'রা' বিভক্তির ব্যবহার পাওয়া যায়। যেমন- ছাত্রা খেলা দেখতে গেছে।
১৯
'ডেকে দেয় পাষণ্ড।' বাক্যটিতে ক্রিয়ার ভাবটি-
উত্তর
অনুজ্ঞাসূচক
সমাধান
আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়। যেমন- চুপ কর, মন দিয়ে পড়, ডেকে দেয় পাষণ্ড। সাধারণ ঘটনার নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশকভাব হয়। যথা— আমরা বই পড়ি,
২০
'গৃহহীন চিরদিন থাকে পরাধীন।' নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
উত্তর
কর্তৃকারকে শূন্য
সমাধান
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। মুষলধারে বৃষ্টি পড়ছে।
সম্পর্কিত পরীক্ষা
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
50 মিনিট
· ৬৭ প্রশ্ন
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে জুনিয়র শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
35 মিনিট
· ৫৬ প্রশ্ন
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে প্রভাষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
35 মিনিট
· ৬০ প্রশ্ন
প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে জুনিয়র শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪ (গ্রেড-১১)
35 মিনিট
· ৫৭ প্রশ্ন
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর সহকারী শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ (গ্রেড-১০)
45 মিনিট
· ৫৭ প্রশ্ন
প্রতিরক্ষা মন্ত্রণালয় জুনিয়র শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ (গ্রেড-১১)
45 মিনিট
· ৬০ প্রশ্ন
সব পরীক্ষা