T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
2019
শিক্ষাবর্ষ
৬০
মিনিট
৮০
মোট প্রশ্ন
৮০
পূর্ণমান
১
সঠিক উত্তর
০.২৫
ভুল উত্তর
১

বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রমথ চৌধুরী
সমাধান
বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয় প্রমথ চৌধুরীকে। তিনি ১৯১৪ সালে 'সবুজপত্র' পত্রিকা প্রকাশের মাধ্যমে চলিত রীতির সূচনা করেন। শিল্পসম্মত ও বিরামচিহ্ন ব্যবহারসহ গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চর্চাপদ
সমাধান
বাংলা ভাষা বা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থকারে প্রকাশিত হয়।
৩

ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রূপতত্ত্ব
সমাধান
রূপতত্ত্বের আলোচ্য বিষয় : ক্রিয়ার কাল ও পুরুষ, শব্দ, সমাস, প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ইত্যাদি।
৪

'Prothesis'-এর বাংলা প্রতিশব্দ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আদি স্বরাগম
৫

'মার্তণ্ড' শব্দটির সমার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সূর্য
সমাধান
'মার্তণ্ড' শব্দের সমার্থক শব্দ : সূর্য, দিবাকর, প্রভাকর, ভাস্কর, রবি, তপন, সবিতা, অর্ক, আফতাব, দিনেশ, দিনমণি, আদিত্য, মিহির, বিভাবসু ইত্যাদি।
৬

কোনটি স্বরাগমের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পিরীতি
সমাধান
প্রীতি > পিরীতি শব্দটি মধ্য স্বরাগমের উদাহরণ। এছাড়া আদি স্বরাগগম ও অন্ত্যস্বরাগগমও রয়েছে। মধ্য স্বরাগগম হলো সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে।
৭

বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তিনটি
সমাধান
ং, ঃ, ঁ-এ তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়। তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।
৮

নিপাতনে সিদ্ধ 'ষ'-এর ব্যবহার হয়েছে কোনটিতে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভৃষণ
সমাধান
কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়। যেমন— ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, তৃষণ, দ্বেষ ইত্যাদি।
৯

'সঞ্চয়' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সম্ + চয়
সমাধান
ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। যেমন— শম্ + কা = শঙ্কা, সম্ + চয় = সঞ্চয়, সম্ + তাপ = সন্তাপ ইত্যাদি।
১০

'চাহিদা' শব্দটি কোন ভাষা থেকে নেয়া?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পাঞ্জাবি
সমাধান
[Note : নবম-দশম শ্রেণির বোর্ড বই 'বাংলা ভাষার ব্যাকরণ' অনুযায়ী চাহিদা পাঞ্জাবি শব্দ। অন্যদিকে 'বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান' অনুযায়ী 'চাহিদা' বাংলা শব্দ।]
সম্পর্কিত পরীক্ষা
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫ 50 মিনিট · ৬৭ প্রশ্ন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে জুনিয়র শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫ 35 মিনিট · ৫৬ প্রশ্ন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে প্রভাষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৫ 35 মিনিট · ৬০ প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে জুনিয়র শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৪ (গ্রেড-১১) 35 মিনিট · ৫৭ প্রশ্ন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর সহকারী শিক্ষক পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ (গ্রেড-১০) 45 মিনিট · ৫৭ প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয় জুনিয়র শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ (গ্রেড-১১) 45 মিনিট · ৬০ প্রশ্ন
সব পরীক্ষা